editor
প্রকাশিত: 12:41 AM, July 9, 2021

ফাইল ছবি
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে গর্তের পানিতে পড়ে সোহেল মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন।
গত বুধবার গরু খুঁজতে ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাকে ধাওয়া দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ সোহেল উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আর্দশগ্রামের শফিক মিয়ার ছেলে।
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান বলেন, স্থানীয় আদর্শগ্রামের শফিক মিয়ার একটি গরু হারিয়ে গেলে বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় গরু খুঁজতে সীমান্ত এলাকায় যান বাংলাদেশি যুবক সোহেল। এ সময় নিজের অজান্তে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সীমান্তের রংহংকং এলাকার একটি গর্তের পানিতে ঝাঁপ দেন সোহেল। কিন্তু সাঁতার না জানা সোহেল গর্তে ঝাঁপ দিলে ভারতীয় বিএসএফ সদস্যরা তার ওপর পাথর নিক্ষেপ করে বলে স্থানীয়রা জানান।
বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে সোহেলের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি বিজিবি ও পুলিশ সদস্যরা জানতে পারেন।
খবর পেয়ে জৈন্তাপুরে শ্রীপুর বিজিবি ক্যাম্প ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে বাংলাদেশ অংশ ঘুরে দেখেছেন। কোভিট-১৯ এর কারণে সীমান্তে নিষেধাজ্ঞা থাকায় বিএসএফ সদস্যদের সঙ্গে বিজিবির যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান আরও বলেন, নিখোঁজ এলাকাটি দুর্গম ও ভারতের অভ্যন্তরে হওয়ায় নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
ডিএসএস/০৯/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ