admin

প্রকাশিত: 2:10 PM, July 10, 2021

মারাকানায় এবার হাসবে মেসিরা?

মারাকানায় এবার হাসবে মেসিরা?

অনলাইন ডেস্ক

ফুটবলের ধ্রুপদী লড়াইগুলোর অন্যতম ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। কোনো আসরের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা তো বহু প্রতীক্ষিত। বড় মঞ্চে ফুটবলপ্রেমীদের আকাঙ্ক্ষিত ম্যাচটির দেখা মিলছে অবশেষে । ১৪ বছর পর আবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে নামবে দু’দল।

রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা নামবে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটাতে। ছয় বছর আগে ব্রাজিলের বিখ্যাত মারাকানাতেই শিরোপা খরা ঘোচানোর সুযোগ ছিল আর্জেন্টিনার। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় আলবিসেলেস্তেদের। এরপর ২০১৫ ও ২০১৬ কোপার দুই আসরে ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি লিওনেল মেসিদের।
তাতে ফুটবলের মহাতারকা মেসির বাড়ে জাতীয় দলের জার্সিতে ট্রফি জয়ের অপেক্ষা। পাঁচ বছরের মাথায় আরেকটি ফাইনাল। আর্জেন্টিনার সঙ্গে মেসিরও অধরা ট্রফি ছোঁয়ার সুযোগ। জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে মারাকানায় চোখের জলে ভেসেছিলেন মেসি। সেই মারাকানাতে ব্রাজিলকে হারিয়ে আনন্দের কান্নায় ভেসে যাওয়ার উপলক্ষ্যের সামনে ফুটবলের রাজপুত্র।

আর্জেন্টিনার শেষ শিরোপা এসেছিল ১৯৯৩ কোপা আমেরিকায়। সেবারও তাদের পেরোতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বাধা। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলেছে চারবার (২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬)। ২০০৪ ও ২০০৭ সালে পরপর দুই কোপার ফাইনাল দেখেছে ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’। এই দুইবারই শিরোপার হাসি ব্রাজিলের। ২০০৭ সালে শেষবার দু’দলের ফাইনালে ছিলেন মেসি। ১৩ বছর পর আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালেও রয়েছেন তিনি। সেদিন মেসি ছিলেন ২০ বছরের তরুণ। ওই আসরে মেসি করেছিলেন জোড়া গোল। তবে ফাইনালে সতীর্থদের মতো মেসিও ছিলেন বিবর্র্ণ। এবারের শিরোপার মঞ্চে নামার আগে মেসি রয়েছেন সেরা ফর্মে। ৪ গোল ও ৫ অ্যাসিস্ট আর্জেন্টিনা অধিনায়কের। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের পঞ্চম ফাইনালে নামার অপেক্ষায় মেসি। মাঠে এবং মাঠের বাইরে মেসি জানান দিচ্ছেন, জাতীয় দলের হয়ে শিরোপা জিততে মরিয়া তিনি।

ছয়বারের বর্ষসেরার শিরোপা স্বপ্ন কঠিন করে তুলতে তৈরি ব্রাজিল। বাধা ইতিহাসও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গতবার আর্জেন্টিনাকে হারিয়েছিল সেমিফাইনালে। ২০১৯ সালে ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। তবুও ঘরের মাঠে শিরোপা জিতে নেয় সেলেসাওরা। জাতীয় দলের হয়ে এখনো কোপা আমেরিকা না জেতা নেইমারের সময়টা দারুণ কাটছে। আসরে ২ গোল ও ৩ অ্যাসিস্ট নেইমারের। তার জাদুকরী অ্যাসিস্ট থেকেই পেরুর বিপক্ষে জয়সূচক গোল করেন লুকাস পাকুয়েতা। ঘরের মাঠে কোপার ফাইনালে হার নেই তাদের। এর আগে পাঁচবার কোপা আসর আয়োজন করে প্রতিবারই শিরোপা নিজেদের ঘরে রেখে দিয়েছে ব্রাজিল। টানা দ্বিতীয়বার কোপার আয়োজক ব্রাজিল। গত আসরের মতো এবারের ফাইনালও হচ্ছে মারাকানা স্টেডিয়ামে। পেরুকে হারিয়ে সেবার মারকানায় ব্রাজিল জিতেছিল নিজেদের ইতিহাসের নবম কোপা আমেরিকা শিরোপা। ১৯৫০ সালে ‘মারাকানা ট্র্যাজেডি’র পর এই মাঠে হার নেই ব্রাজিলের। ১৯৫০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রায় দুই লাখ দর্শকের সামনে উরুগুয়ের কাছে হেরে যায় ফেভারিট ব্রাজিল। কয়েকজন সমর্থক তো হার মানতে না পেরে মারকানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহননের পথই বেছে নেন। মারাকানায় ২০১৩ সালে স্পেনকে হারিয়ে ফিফা কনফেডারেশন্স কাপ জেতে ব্রাজিল। অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের আক্ষেপ এই মারাকানাতেই মেটায় সেলেসাওরা। ২০১৬ রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়েছিল নেইমারের দল। ১৯৫০ বিশ্বকাপের পর মারাকানায় ৭১ বছর ধরে অপরাজিত ব্রাজিল। মেসির আর্জেন্টিনাকে তাই পাল্টাতে হবে ইতিহাসও। মারাকানায় ব্রাজিলকে হারালেই যে আর্জেন্টিনার ফুরাবে ২৮ বছরের অপেক্ষা। আর জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি পাবেন প্রথম শিরোপার দেখা। সঙ্গে আর্জেন্টিনা ছুঁবে কোপা আমেরিকায় উরুগুয়ের সর্বাধিক ১৫ শিরোপার রেকর্ড।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি পরিসংখ্যানে ব্যবধান সামান্য। ১০৭ লড়াইয়ে ব্রাজিলের জয় ৪২টি। আর্জেন্টিনা জিতেছে ৩৯ ম্যাচ। ড্র ২৬টি। দু’দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে জিতেছিল আর্জেন্টিনা। দুই দলের করা মোট গোলের সংখ্যাতেও ব্যবধান বেশি নয়। ব্রাজিল আর্জেন্টিনাকে দিয়েছে ১৬৫ গোল, আর্জেন্টিনা ফিরিয়ে দিয়েছে ১৬১। মহাদেশীয় ফুটবলে শ্রেষ্ঠত্বের এই আসর শুরু ১৯১৬ সালে। ১৯৯৩’র আগপর্যন্ত লীগভিত্তিক আসর ছিল এটি। ফাইনালের প্রথা চালু হওয়ার পর কোপা আমেরিকায় দুইবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দু’দল। এতে সাফল্যে ২-০তে এ এগিয়ে ব্রাজিল।

ডিএসএস/১০/জুলাই/২০২১/রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা