admin
প্রকাশিত: 4:05 PM, July 10, 2021

সুনামগঞ্জে অবৈধ কাপড়, নগদ টাকা ও ২ চোরাকারবারীসহ ৭ জন গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ কাপড়, নগদ টাকা ও ২ চোরাকারবারীসহ ৭জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গাছগড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ কাউছার আলম (২৫), একই ইউনিয়নের বাজিদপুর গ্রামের মৃত মোসাদ্দর আলীর ছেলে মোঃ আক্তার মিয়া (৩২), জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সামছুদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৫), একই গ্রামের কালাই মিয়ার ছেলে দিলদার হোসেন (৪৫), ইসমাইল মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৫), সামসু উদ্দিন (৪৪) ও পাইলগাঁও ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে ছোটন মিয়া (২০)।
গতকাল শুক্রবার ( ৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়াঘাটে অভিযান চালিয়ে ১৫৮পিস ভারতীয় অবৈধ কাপড় ও নগদ ৩হাজার টাকাসহ চোরাকারবারী কাউসার আলম ও আক্তার মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ২জনকে রাতেই থানায় হস্তান্তর করা হয়। এঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত দুই চোরাকারবারীর বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
অপরদিকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলা উদ্দিন (২৫), একই গ্রামের দিলদার হোসেন (৪৫), জালাল উদ্দিন (২৫) ও সামসু উদ্দিন (৪৪)সহ জিআর ২০৩/২০১৮এর মামলার গ্রেফতারী পরোয়ারাভুক্ত আসামী ছোটন মিয়া (২০) কে গ্রেফতার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ