admin

প্রকাশিত: 5:10 PM, July 10, 2021

নৌ পুলিশের মামলায় আসামী আওয়ামী লীগ নেতারা !

নৌ পুলিশের মামলায় আসামী আওয়ামী লীগ নেতারা !

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বাবুল রায়।

নিজস্ব প্রতিবেদক
ছাতকে নৌ পুলিশ ও বালু উত্তোলনকারী শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি মহলের যোগসাজেশে জনপ্রতিনিধি, পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নিরীহ মানুষকে আসামী করে হয়রানি করা হচ্ছে।

শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়। এসময় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জুলাই সন্ধ্যায় ছাতক উপজেলার চেলা নদী ও মরা চেলা নদী বালু মহালের সৈদাবাদ এলাকায় নৌকা শ্রমিক ও নৌ পুলিশের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক নৌ পুলিশ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা নং-৩(০৬.০৭.২১) দায়ের করে। এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বাদি পক্ষের আরেক নৌ পুলিশকে।

‘কিন্তু আশ্চর্য্যরে বিষয় হচ্ছে মামলায় ছাতক পৌরসভার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তাপস চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মী ও শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা বয়ানে আসামী করা হয়েছে। যা ছাতক নৌ পুলিশের চাঁদাবাজির বিষয়টি ধামাচাপার প্রচেষ্ঠা স্পষ্ট হয়ে উঠেছে। মামলার এজাহারে রহস্যজনকভাবে প্রকৃত ঘটনাস্থল সৈদাবাদের বদলে নিয়ামতপুর উল্লেখ করা হয়েছে এবং ঘটনার সময় রাত ৮টা হলেও মামলায় লিখা হয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। এতেও মামলাটি রহস্যজনক মনে হচ্ছে।’

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, ‘ছাতকের সুরমা নদীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ চাঁদাবাজীর বিষয়টি সর্বজন স্বীকৃত। এই চাঁদাবাজীর সাথে ছাতক নৌ পুলিশের সম্পৃক্ততার বিষয়টিও এখানে ওপেন সিক্রেট। নৌপথে সংঘটিত সকল প্রকার বে-আইনী কার্যকলাপের বিরুদ্ধে নৌ পুলিশকে সক্রিয় থাকার বদলে এখানে তারা নির্বিকার। যে কারনে ছাতকের নৌপথে চাঁদাবাজি বন্ধ না হয়ে দিনদিন আরো বৃদ্ধি পাচ্ছে। একের পর এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে চলেছে। গত ৪ জুলাই রাতের ঘটনাও তার একটি অংশবিশেষ। ওই দিনের ঘটনায় জড়িতদের বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহরের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতাদের আসামী করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কাউন্সিলর তাপস চৌধুরীসহ তার সমর্থক এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ীগণকে আসামী করার পেছনে গত পৌরসভা নির্বাচনে তাপস চৌধুরীর বিরোধীতাকারী চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজচক্রের ভূমিকা রয়েছে। তারা তাকে শায়েস্তা করার ষড়যন্ত্র হিসেবে এ মামলায় জড়িয়েছে।

ছাতক পৌর আওয়ামীলীগ নিরপেক্ষ সংস্থা কর্তৃক মামলাটি তদন্তের দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসবে এবং নিরাপরাধ ব্যক্তিরা মামলার দায়-হয়রানি থেকে অব্যাহতি পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আশিক আলী, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, পৌর আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী ও আনিসুর রহমান চৌধুরী সুমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, মিনহাজুর রহমান তাপস, ইশতিয়াক তানভীর, আলমগীর আলম, কামাল উদ্দিন, সাইফুদ্দিন প্রমুখ।

 

ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ