editor
প্রকাশিত: 7:39 PM, July 10, 2021
জাতীয় সংসদের সাবেক স্পিকার, বরেণ্য কূটনৈতিক, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশীদ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বারের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আজ শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজার গোরস্থানে হুমায়ুন রশীদ চৌধুরীর কবরস্থানে যান তিনি। এসময় তিনি হুমায়ুন রশীদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলা’মিনের দরবারে মোনাজাত করেন। ঐ দিন বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে মরহুমের জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সদস্য আব্দুস সোবহান, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুমিন উদ্দীন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি আর. এম. রাজু, বরইকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ, জালালাবাদ থানা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল ইসলাম পিন্টু প্রমুখ।:- বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ