admin

প্রকাশিত: 8:35 PM, July 10, 2021

বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশেষ টিম

বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশেষ টিম

বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশেষ টিম

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর ত্রুটি-বিচ্যুতি দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম। শনিবার উপজেলার দন্ডপানিপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন।
সেখানকার ১৬টি ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এসময় প্রধানমন্ত্রীর স্বপ্নের এ প্রকল্পে কোনো অবহেলা, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুশিয়ারি দেন টিমের সদস্যরা।
পরিদর্শন শেষে মোহাম্মদ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেগুলো দেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫টি টিম গঠন করা হয়েছে। ঘরগুলোর নির্মাণশৈলী, গুণগত মান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ব্যয় হয়েছে কিনা সেসব যাচাই করে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি।
মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, নতুন মাটিতে অল্প সময়ে ঘর নির্মানের কারণে সামান্য ত্রুটি দেখা দিয়েছে। বিশ্বনাথের দন্ডপানিপুরে কিছু ত্রুটি ছিল সেগুলো সাথে সাথে সংস্কার করা হয়েছে। এছাড়া কাজের মান সন্তুসজনক মনে হচ্ছে। তবে, এখানে একটি গার্ডওয়াল প্রয়োজন মনে হলো, তাই চারপাশে গার্ড ওয়াল নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোথাও এই প্রকল্পে কোন অনিয়ম-দূর্ণীতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসময় প্রতিনিধি দলের সাথে উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাশ, সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের মোট ২৬৫ ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হয়েছে ১৮৫ টি ঘর।
ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ