editor
প্রকাশিত: 10:38 PM, July 10, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ‘লকডাউন’ অনেকটা ভেঙে পড়েছে। কঠোর লকডাউনের দশম দিন শনিবার রাস্তায় আগের দিনগুলোর চেয়ে বেশি ছিল জনসমাগম ও যান চলাচল। বেড়েছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি চলাচল। প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ বের হয়েছেন রাস্তায়। পুলিশি তল্লাশি, র্যাব, সেনাবাহিনীর টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন বেশিরভাগ মানুষ।
শনিবার সকাল থেকে নগরীর রাস্তায় শুরু করে রিকশা চলাচল। বেশিরভাগ চালক ও যাত্রীর মুখে ছিল না মাস্ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চলাচল। এসব যানবাহনেও চালক ও যাত্রীদের বেশিরভাগের মুখে ছিল না মাস্ক। কেউ মাস্ক পরলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রাখতে দেখা যায়। নগরের পাড়া-মহল্লার ভেতরের দোকানপাট ছিল খোলা। নগরের ভেতরে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সার্টার অর্ধেক খুলে ব্যবসা করতে দেখা গেছে।
পুলিশের দাবি, যারাই রাস্তায় বের হচ্ছেন তাদের বেশিরভাগই জরুরি প্রয়োজনে বের হয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে জেলা প্রশাসন, র্যাব ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন। সেনাবাহিনীও মাঠে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি. এম আশরাফ উল্যাহ জানান, নগরীতে ৩২টি চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি করছে। এ ছাড়া দিনরাত মিলে পুলিশের ৫২টি মোবাইল টিম কাজ করছে। চেকপোস্টে তল্লাশিকালে কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ