editor
প্রকাশিত: 6:38 PM, July 11, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধের এই সময়ে নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়াচ্ছে সিলেট সিটি করপোরেশন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে একযোগে এই সহায়তা দেয়া হবে।
আগামী মঙ্গলবার (১৩ জুলাই ২০২১) থেকে একযোগে সিসিকের ২৭টি ওয়ার্ডে শুরু হবে এ কার্যক্রম।
সিসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) আলীম শাহ জানান, সহায়তার মধ্যে প্রতিটি পরিবারের জন্য থাকবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজে ডাল, ১ কেজি লবন ও ১টি সাবান।
এছাড়া ৩৩৩ নম্বরে কল দিয়েও সহায়তা চাইতে পারেন উপকারভোগীরা। সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন স্থানীয়ভাবে যাচাই-বাছাই করে সহায়তা প্রদান করবে।
এ কর্মসূচির জন্য নগদ ২৫ লাখ টাকা এবং ৫০ মেট্রিক টন চাল বরাদ্ধ পেয়েছে সিসিক। সরকারি বরাদ্ধে ৫ হাজার পরিবারকে এই সহায়তা দেয়া যাবে। আরো পনের হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় আনতে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।
এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণের উর্ধ্বগতির এই সময়ে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ মেনে চলতে আমরা সাধারণ মানুষকে উদ্বোদ্ধ করছি। নানা ধরণের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছেন। তবুও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
তিনি বলেন, বিধি-নিষেধের এই সময়ে সিলেট মহানগরের নিম্ন আয়ের কর্মহীন মানুষের খাবার সংকট দেখা দিয়েছে। সরকারও বিষয়টিতে দৃষ্টি দিয়েছেন। সরকারী অরুদানের পাশাপাশি সিসিকের নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে আমরা বিশ হাজার মানুষকে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নিয়ে আসছি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ