admin
প্রকাশিত: 6:22 PM, July 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহপরাণে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় শাহপরাণ থানার পূর্ব বাটপাড়ার একটি কলোনি থেকে সুমন আহমদ (২৭) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশটির ময়না তদন্ত চলছে। পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোমবার (১২ জুলাই) দুপুরে সাংবাদিক-কে নিশ্চিত বিষয়টি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গৌরিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সুমন আহমদ সিলেটের শাহপরাণ থানার পূর্ব বাটপাড়া গ্রামের মুতাছির আলী কলোনিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়াটে থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তার ৩ বছরের এক মেয়ে ও ১ বছরের এক ছেলেসন্তান রয়েছে। সুমনের বাসার পাশেই শ্বশুরের বাসা।
সুমনের বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিলো। গত এক সপ্তাহ আগে স্ত্রী বাবার বাসায় চলে যান। শনিবার (১০ জুলাই) রাতে সুমন শ্বশুরের বাসায় খেয়ে নিজ ঘরে এসে একা ঘুমিয়ে যান। রোববার বিকাল পর্যন্তও দরজা না খুললে স্থানীয়রা জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে সুমনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রোববার সন্ধ্যায় শাহপরাণ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে টিনের চালের স্টিলের তীরের সঙ্গে ঝুলতে থাকা সুমনের মরদেহ উদ্ধার করে। রোববার ভোররাতের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে সুমন আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সিলেটভিউ-কে বলেন, রোববার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে সুমনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে লাশটি ওসমানীতে আছে। ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।