editor
প্রকাশিত: 7:35 PM, July 12, 2021
নজিস্ব প্রতবিদেক
করোনা মোকাবেলায় আশু করণীয় হিসেবে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা, বেসরকারি হাসপাতালগুলো সরকার অধিগ্রহণ করে সরকারি ব্যবস্থাপনায় করোনা রোগীর চিকিৎসা চালু করাসহ ৪টি দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা পরিষদের একসভা থেকে এই দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে গতকাল রবিবার (১১ জুলাই) রাত ৯ টায় জুম অনলাইনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি সিলেট জেলার অন্যতম নেতা কমরেড খায়রুল হাছান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) আহবায়ক কমরেড সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ সিলেট জেলার অন্যতম নেতা প্রণব জ্যোতি পাল প্রমুখ।
বক্তাগণ দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শাসকরা দেশের চিকিৎসা ব্যবস্থা ও উন্নয়ন নিয়ে মিথ্যে বাগাড়ম্বর করলেও করোনা পরিস্থিতিতে আমাদের চিকিৎসা ও উন্নয়নের নাজুক ও বেহাল অবস্থা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। দেশে ৩৫ টি জেলায় সরকারি হাসপাতালগুলোতে কোন আইসিইউ ব্যবস্থা নেই, অনেকগুলো জেলাতে পিসিআর ল্যাব নেই। করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে যে পরিমাণ টেস্ট করা দরকার ছিল তা কিন্তু হচ্ছে না বা সরকার এই আয়োজন করতে ব্যর্থ হয়েছে। জটিল করোনা রোগীর জন্যে অক্সিজেন ও আইসিইউ স্বল্পতা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। দেশের এই মহামারী সংকটে প্রাইভেট হাসপাতালগুলো চিকিৎসার নামে বেপরোয়া বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিন আমদানির বিষয়টি বিশেষ ব্যক্তির মুনাফার স্বার্থের কাছে জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে গোটা ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত করা হয়েছে।
নীতিনির্ধারকদের সিদ্ধান্তহীনতা এবং অধিকমাত্রায় আমলা নির্ভরতা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পরিস্থিতিতে বাম গণতান্ত্রিক জোট, সিলেট জেলা করোনাভাইরাস মোকাবেলায় ৪ দাবি সরকারের নিকট আশু করণীয় হিসেবে উত্থাপন করেছেন এবং তা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।
এছাড়া সভা থেকে আগামী ১৪ জুলাই বুধবার সিলেট সিভিল সার্জন বরাবর স্বরকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।
দাবি সমূহ:
১) সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত কর। বেসরকারি হাসপাতালগুলো সরকার অধিগ্রহণ করে সরকারি ব্যবস্থাপণায় করোনা রোগীর চিকিৎসা চালু কর। প্রতি উপজেলার হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা সেবা ও পিসিআর ল্যাব চালু কর।
২) প্রাপ্ত বয়স্ক সকল মানুষের ভ্যাকসিন প্রদান নিশ্চিত কর।
৩) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ও কমিউনিটি ক্লিনিককে পূর্ণাঙ্গভাবে চালু করে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সকল মানুষের ভ্যাকসিন প্রদান নিশ্চিত কর।
৪) লকডাউনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের নিকট দ্রুত পৌঁছাতে কার্যকর উদ্যোগ সরকারকে নিতে হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।