editor
প্রকাশিত: 8:14 PM, July 13, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ। এদেশের মাদ্রসা সমূহে ইসলামীক জ্ঞান চর্চা করে সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে দেন তারা। এতে সমাজের অন্যায় আর অবিচার রোধকল্পে অন্যন্য ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান। তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের অনেক মাদ্রসার উন্নয়ন করেছি। যার স্বাক্ষী এই অঞ্চলের আলেম এবং ছাত্রসমাজ। ইনশাল্লাহ আবার নির্বাচিত হলে মাদ্রসা শিক্ষার আধুনিকায়নে জোরালো ভূমিকা রাখবো।
তিনি আজ মঙ্গলবার (১৩ জুলাই) সিলেট মহানগররীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রসায় এক মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। মাদ্রসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামীক চিন্তাবিধ হযরত মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি এসময় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে মাদ্রসায় স্বাগত জানান। শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আলেম সমাজের সহযোগিতা কামনা করেন। পরে তিনি বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।