editor
প্রকাশিত: 9:45 PM, July 13, 2021
নিজস্ব প্রতবেদক
লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় জনসাধারণের মধ্যে এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ই জুলাই) সকাল ১১ টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার সংলগ্ন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস-প্রেসিডেন্ট এনামুল কবির এর সভাপতিত্বে ও ট্রাস্ট নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, দিলোয়ার হোসাইন, ট্রাস্টের নির্বাহী সদস্য আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হিরন, জাহেদ হোসেন, ময়নুল ইসলাম মনজুর, মুজিবুর রহমান জামাল ও শাহাব উদ্দিন শিহাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন মনজু, ফুটবলার আজিজ রহমান, সমাজকর্মী আব্দুল জব্বার, নিজাম আহমদ, জিলু মিয়া, ফায়েদ আহমদ, মঈন আহমদ, সাংবাদিক জাহেদ আহমদ ও কৃতেষ তালুকদার।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প সেলাই প্রশিক্ষণ একাডেমী, জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপার্সন মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে ২ হাজার পরিবারের মধ্যে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট” ২০০৯ সাল থেকে যেভাবে মানবতার কল্যানে করে আসছে ঠিক একইভাবে এই দুর্যোগময় মুহূর্তে বিশেষ করে “লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় জনসাধারণের মধ্যে এবং পবিত্র ঈদুল আযহা” উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও অসহায় হতদরিদ্র ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী (চাল- ৯ কেজি, ডাল- ২ কেজি, পিয়াজ- ৩ কেজি, লবণ- ১ কেজি, সোয়াবিন তেল- ২ লিটার ও আলু- ৮ কেজি) মোট ২৫ কেজি করে বিতরণ করা হয়।
ট্রাস্টের এই খাদ্যসামগ্রী ক্রমান্বয়ে সিলেট নগরীর বিভিন্নস্থানে ও দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।