admin
প্রকাশিত: 1:15 PM, July 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেটেও শুরু হয়েছে দ্বিতীয় দফা করোনা প্রতিরোধী গণটিকাদান কার্যক্রম। সেই কার্যাক্রমের আজ বুধবার (১৪ জুলাই) দ্বিতীয় দিন।
বুধবার সকাল থেকেই টিকাদান কেন্দ্র সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা লোকজনে ভিড় ছিলো লক্ষণীয়। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে চালানো হচ্ছে টিকাদান কার্যক্রম।
এদিকে, দীর্ঘ বিরতির পর আবার টিকা প্রদান শুরু হওয়ায় কঠোর লকডাউনের মধ্যেও টিকাকেন্দ্রে ভিড় করেন টিকা গ্রহিতারাও। বিশেষত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ভিড় ছিলো সবচেয়ে বেশি।
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, প্রথমদিন (মঙ্গলবার) নগরীর দুটি টিকাদান কেন্দ্রে ১ হাজার ৬ শ ৬৩ জন মডার্ণার টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ১ হাজার ৪ শ ১৩ জন এবং সিলেট পুলিশ হাসপাতালে ২৫০ জন টিকা গ্রহণ করেন।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, মঙ্গলবার থেকে সিলেটে মডার্নার টিকা প্রদান শুরু হয়েছে। আমরা যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ও ভিড় এড়িয়ে টিকা কার্যক্রম পরিচালনা করছি। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ