editor
প্রকাশিত: 6:47 PM, July 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, আমরা এখন কঠিন সময় পার করছি, এ পরিস্থিতিতে সমাজের একটি বিশাল অংশের মানুষ সামগ্রিক বিবেচনায় পিছিয়ে পড়েছেন। এ সংকটকালে তাদের প্রয়োজন মানবিক সহায়তা। সমাজের পিছিয়ে পড়া আর অসহায় এসব মানুষের জীবন উপকারে মানবিক সাহায্যের মাধ্যমে মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার মাঠে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত পবিত্র ঈদুল আজহার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এ ট্রাস্টের কার্যক্রম শুধু অবহেলিত মানুষের খাদ্যসংস্থানে সীমাবদ্ধ নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির যুগোপযোগী চাহিদা মিটিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রেও ব্যাপক ভুমিকা রাখছে। তিনি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট দম্পতির প্রশংসা করে বলেন, তাদের মেধার বিনিময়ে উপার্জিত অর্থ মানুষের অভাব ও ক্ষুধামুক্তিতে অনুকরণীয় হয়ে থাকবে।
গতকাল ট্রাস্টের সহ- সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহিন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, দিলোয়ার হোসাইন, আপ্তাব উদ্দিন, হারুনুর রশীদ হিরন, জাহেদ হোসেন, ময়নুল ইসলাম মন্জুর, মুজিবুর রহমান জামাল, শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।
ডিএসএস /১৪ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।