editor
প্রকাশিত: 6:58 PM, July 14, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে করোনা মহামারীর মধ্যে পাঁচটি প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে। আজ ১৪ জুলাই বুধবার সিলেট সার্কিট হাউজের সামনে রবীন্দ্র স্মরনীতে প্রথমে অসহায় দরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে কর্মসুচীর উদ্বোধন করেন পিডিজি লে: কর্নেল প্রিন্সিপাল আতাউর রহমান পীর।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র প্রেসিডেন্ট সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জি: মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসাইন এজি পিপি আবু সুফিয়ান, আইপিপি রোটা রেহান উদ্দিন রায়হান, ক্লাব চার্টার মেম্বার ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি রোটা আব্দুর রহমান জামিল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা ইকবাল হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসিত,ট্রেজারার দেওয়ান রুসু চৌধুরী, ডাইরেক্টর আসাদুজ্জামান রনি ও চিফ সার্জেন্ট তাজ উদ্দিন খান আলম।
মাসব্যাপী কর্মসূচীতে রয়েছে দরিদ্র জনগনের মধ্যে রান্না করা খাবার বিতরণ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একজন কিশোরী কে আর্থিক সহযোগীতা ও সুস্থ না হওয়া পর্যন্ত রক্ত দান অব্যাহত, সিলেট রেড ক্রিসেন্ট হাসপাতালে বনজ ও ফলজ বৃক্ষরোপণ এবং কোভিড ১৯ সংক্রান্ত সচেতনতামুলক লিফলেট বিতরন ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা আব্দুল বাসিতের জন্মদিন উদযাপন।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন স্থানে অসহায়, দরিদ্র জনসাধারনের মধ্যে মাসব্যাপী রান্না করা খাবার বিতরন কর্মসুচীর অংশ হিসেবে ১৪ জুলাই বুধবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রায় তিন’শ জনগনের মধ্যে খাবার বিতরন করে। ক্লাব প্রেসিডেন্ট রোটা সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটা, ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুশিয়ারা জোন কো- অর্ডিনেটর পিপি ফয়সল করিম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসাইন এসিসট্যান্ট গভর্নর পিপি আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি লাস্ট ইয়ারের কুশিয়ারা জোন কো অর্ডিনেটর পিপি মুহাম্মদ কবির উদ্দিন, আইপিপি রেহান উদ্দিন রায়হান, ভাইস প্রেসিডেন্ট রোটা আব্দুল বাসিত, ও ক্লাব ট্রেজারার রোটা দেওয়ান রুশু চৌধুরী প্রমুখ।
ডিএসএস /১৪ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।