editor
প্রকাশিত: 7:23 PM, July 14, 2021

অস্থায়ী পশুর হাট বসছে কালাপাথর, কয়েদির মাঠে ও ট্রাক টার্মিনালে
নিজস্ব প্রতিবেদক
অবশেষে কোরবানির অস্থায়ী পশুর হাট বসছে নগরীর কালাপাথর, কয়েদির মাঠে ও মোগলাবাজারের পারাইরচক ট্রাক টার্মিনালে। শেষ পর্যন্ত সিলেট সিটি করপোরেশনে তিনটি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সিসিক’র নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এবার মহামারী করোনায় সিলেটের অবস্থা ক্রমশঃ বেসামালের দিকে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এতদিন ‘এবার অস্থায়ী পশুর হাটের অনুমতি দেয়া না ও হতে পারে’ ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল বেশ জোরেশোরে। এমনকি সিলেট সিটি করপোরেশনের নির্ভরযোগ্য সূত্রগুলোও তা নিশ্চিত করছিল।
গতকাল মঙ্গলবার রাতেও জানানো হয়েছিল মোগলাবাজারের পারাইরচক ট্রাক টার্মিনাল ছাড়া আর কোন পশুর হাটের অনুমতি দেয়া হয়নি।
তবে সিসিককে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিকল্প প্রস্তাব দিতে। শেষ পর্যন্ত তারা নগরীর কালাপাথর এলাকায় একটা পশুর হাটের প্রস্তাব দিয়েছে এবং তা অনুমোদনও হয়েছে।
এদিকে মন্ত্রনালয়ের দেয়া শর্ত পূরণ না হওয়ার কথা জানিয়ে মঙ্গলবার রাতে নগরীর মাছিমপুর এলাকার কয়েদির মাঠে অস্থায়ী পশুর হাটের প্রস্তাব প্রশাসন বাতিল করে দিলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা শর্তপূরণ করে ফেলেছে! মানে কয়েদির মাঠেও পশুর হাটে প্রশাসনের অনুমতি মিলেছে।
এ নিয়ে সিলেট মহানগর এলাকায় মোট তিনটি অস্থায়ী পশুর হাটের অনুমতি পাওয়া গেল। অবশ্য তারা মোট প্রস্তাব দিয়েছিলেন ৮টির। সেগুলো হচ্ছে টিলাগড়, চৌকিদেখী, আম্বরখানা হাউজিং সোসাইটি মাঠ, মদিনা মার্কেট, রিকাবিবাজার, ঝালোপাড়া, মাছিমপুরের কয়েদির মাঠ ও পারাইরচক। তাদের বিকল্প প্রস্তাব কালাপাথর মাঠ।
ডিএসএস/১৪/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ