editor
প্রকাশিত: 8:08 PM, July 14, 2021
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট সুরমা নদীর খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেশ কয়েকটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করা হয়েছে।আজ বুধবার দুপুর ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশ নিয়ে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন এলাকায় যান। এ সময় পুলিশ ও শ্রমিকদের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন পুরপুরী ভাবে সরিয়ে ফেলে অপসারন করা হয়। এছাড়া একটি ক্রাসার মেশিনের বেল্ট কেটে ফেলা হয়। থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া লাইসেন্স বিহীন পাথর ভাঙ্গার কোন ক্রাসার মেশিন এখন থেকে খেয়াঘাট এলাকা সহ কোথাও কেউ চালাতে পারবেন না। এছাড়া খেয়াঘাট এলাকার সুরমা নদীর ঘাটে কেউ ইঞ্জিন চালিত স্টীলের বলগেট রাখতে পারবেন না। অভিযান কালে তার সাথে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক। প্রসঙ্গত যে, খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্সবিহীন পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন বসানোর অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট কর্তৃপক্ষ ৮জন ক্রাসার মেশিন মালিকের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার তাদের পরিবেশ অধিপ্তর সিলেটের আলমপুর কার্যালয় উপস্থিত হয়ে কারন দর্শাও নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
ডিএসএস /১৪ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ