editor
প্রকাশিত: 9:16 PM, July 14, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারী ক্লাব অব সিলেট সানসাইন এর উদ্যোগে রোটারী বর্ষ ২০২১-২২ সালের প্রথম সার্ভিস প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক দূরত্ব বজায় রেখে (১৪ জুলাই) বুধবার দুপুর ১টায় নগরীর কফি এক্সপ্রেস রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল এর সভাপতিত্বে এবং পাষ্ট ডিস্ট্রিক ডেপুটি গভর্নর, ক্লাব ট্রেইনার, পিপি রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা জোনের কো অর্ডিনেটর পিপি রোটারিয়ান ফয়ছল করিম মুন্না, ডেপুটি গভর্নর রোটারিয়ান মাহবুবুল হক চৌধুরী, সুরমা জোনের ডেপুটি কো অর্ডিনেটর পিপি রোটারিয়ান মামুনুর রশিদ এবং রোটারী ক্লাব অব সিলেট গ্রিন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বূলবুল।
সভায় এই লকডাউনে অসহায় কর্মজীবী মানুষের কাছে ফুড প্যাক পৌঁছে দেওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে “রোটারী ফুড ব্যাংক” এর আয়োজন করা হয়। ভুক্তভোগী যেকোন লোককে হটলাইনে ফোন করতে অনুরোধ করা হয়। ক্লাবের পক্ষ থেকে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং পরিচয় গোপন রাখা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক-৩২৮২ বাংলাদেশের সুরমা জোনের সাবেক সেক্রেটারি ও প্রাইম ব্যাংক দরগাহ গেইট শাখার ম্যানেজার রোটারিয়ান মোহাম্মদ হানিফ পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আকমামুল হক, ক্লাব সেক্রেটারি ফারুক আহমেদ, ক্লাবের আইপিপি ও প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার রোটারিয়ান আনোয়ারুল হক, প্রেসিডেন্ট ইলেক্ট ও রিপাবলিক ইন্সুরেন্স এর ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী, পাষ্ট প্রেসিডেন্ট, রোটারী ডিস্ট্রিক-৩২৮২ এর সুরমা জোনের সাবেক ডেপুটি সেক্রেটারি, এবি ব্যাংক তাজপুর শাখার ম্যানেজার রোটারিয়ান গউস মঈন উদ্দীন হায়দার, পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ডিস্ট্রিক ৩২৮২ এর সাবেক ডেপুটি গভর্নর ও টকইঊঞ এর পরিচালক রোটারিয়ান মোহাম্মদ আছাদুজ্জামান সায়েম পিএইচএফ, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, সাবেক এসিসটেন্ট গভর্ণর রোটারী ডিস্ট্রিক-৩২৮২, বারাকা পাওয়ার প্লান্ট এর ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, পাষ্ট প্রেসিডেন্ট ও বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান রোটারিয়ান এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, পাষ্ট প্রেসিডেন্ট, রোটারী ডিস্ট্রিক-৩২৮২ এর ক্যারিয়ার গাইডেন্স কমিটির সাবেক চেয়ারম্যান ও প্রাইম ব্যাংক তাজপুর ব্রাঞ্চের ম্যানেজার রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পাষ্ট প্রেসিডেন্ট, রোটারী ডিস্ট্রিক-৩২৮২ এরসাপোর্ট টু এগ্রো ফার্মিং কমিটির সাবেক চেয়ারম্যান ও আফজা সুইট এন্ড ডেজার্টৈর ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান আর. আই. চৌধুরী রিয়াদ, পাষ্ট প্রেসিডেন্ট ও প্রাইম ব্যাংক ইসলামপুর শাখার এক্সিকিউটিভ অফিসার রোটারিয়ান হেলাল উদ্দিন আহমদ প্রমূখ।
ডিএসএস /১৪ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।