editor

প্রকাশিত: 8:14 PM, July 15, 2021

ফেঞ্চুগঞ্জে দিনভর গণসংযোগ সাধারণ মানুষের উন্নয়নের জন্য নির্বাচনে অংশ নিয়েছি: শফি এ চৌধুরী

ফেঞ্চুগঞ্জে দিনভর গণসংযোগ সাধারণ মানুষের উন্নয়নের জন্য নির্বাচনে অংশ নিয়েছি: শফি এ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, কোন প্রকার দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে এবারের উপ-নির্বাচনে অংশ নিয়েছি। একটাই মাত্র লক্ষ্য সাধারণ মানুষের সেবা করা। দক্ষিণসুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর প্রাণের দাবী এই অঞ্চলের ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা। এই দাবি পূরণের জন্য জীবনের শেষ বয়সে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমার মোটরগাড়ি (কার) মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ এই দাবি অচিরেই পূরণ করবো।

শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে দিনব্যাপী গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ফেঞ্চুগঞ্জ সদর বাজার, মাইজগাঁও বাজার, ঘিলাচড়া ইউনিয়নের মোকামবাজার, ঘাটের বাজার, বিয়ালীবাজার এবং জিরো পয়েন্টে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। বিকেলে উপজেলার ইলাশপুর ও কটালপুর বাজারে অনুরূপ পথসভা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হাজীগঞ্জবাজারে এবং দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জবাজারে আরো দুটি পথ সভায় বক্তব্য রাখেন শফি চৌধুরী।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ মানুষ তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।