editor
প্রকাশিত: 8:25 PM, July 15, 2021
নিজস্ব প্রতিবেদন
লকডাউন চলাকালীন শ্রমজীবি-নিম্নআয়ের মানুষের ঘরে-ঘরে খাদ্যসামগ্রী সরবরাহ করা, জেলা-উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস সহ করোনা চিকিৎসা নিশ্চিত করা, অবিলম্বে সকল মানুষকে করোনা টিকা প্রদানের আওতায় নিয়ে আসা, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা, সেজান জুস কারখানায় নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা এবং চা শ্রমিকদের স্বার্থ পরিপন্থী গেজেট প্রত্যাহার সহ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধ করার সরকারি ঘোষনার প্রতিবাদে
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন এর সভাপতিত্বে এবং সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয় এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার নেতা সাজিদুর রহমান সাইদুল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক লক্ষ্মী পাল, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক বিশ্বজিত শীল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন চলমান করোনা মহামারীতে সাধারণ নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্হা না করে বারবার লকডাউন এর ঘোষণা দিয়ে সরকার শ্রমজীবি নিম্নআয়ের মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। লকডাউনে দেশের সমস্হ অফিস আদালত বন্ধ থাকলেও পূঁজিপতি শ্রেণির মুনাফার জন্য কাজ করতে বাধ্য অর্ধ শতাধিক শ্রমিককে জ্যান্ত পুড়ে মরতে হলো মালিক শ্রেণির অবহেলা আর অমানবিকতার কারণে। এই ধরনের রাষ্ট্রীয় হত্যাকান্ডের দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। সমাবেশে বক্তারা উল্লেখিত বিষয়সহ করোনাকালীন প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্হা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা, চা শ্রমিকদের স্বার্থ পরিপন্থী গেজেট প্রত্যাহার সহ একতরফা ভাবে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।