editor

প্রকাশিত: 7:03 PM, July 16, 2021

গোয়াইনঘাটে ঈদুল আযহায় মানবিক সহায়তা পাচ্ছেন ৯ হাজার ৮৬১ পরিবার

গোয়াইনঘাটে ঈদুল আযহায় মানবিক সহায়তা পাচ্ছেন ৯ হাজার ৮৬১ পরিবার

গোয়াইনঘাট প্রতিনিধি:
কোভিড-১৯ (করোনাভাইরাস)সহ বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক ৯ হাজার ৮৬১ পরিবারকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে।

ওইসব মানবিক সহায়তার মধ্যে ১ হাজার টাকা করে (জিআর নগদ) পাবে উপজেলার ৩ হাজার ৭৫০ পরিবার। জি.আর খাদ্যশস্য (চাল) ১০ কেজি করে পাচ্ছেন উপজেলার ৩ হাজার পরিবার। এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ (চাল) ১০ কেজি করে পাচ্ছেন ৩ হাজার ১১১টি পরিবার। ইতিমধ্যে বরাদ্দকৃত উক্ত জিআর নগদ ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা ও ৬১.১১০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলছে।

গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষন্দু পুরকায়স্থ জানান, জিআর (নগদ অর্থ) ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা উপজেলার ১০ টি ইউনিয়নে সমহারে ৩৭৫ পরিবার করে মোট ৩৭৫০ পরিবারের মধ্যে বিতরণের জন্য বিভাজন করে দেয়া হয়েছে।

অপরদিকে জিআর চাল ১০ কেজি করে পাবেন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে ৩৫০ পরিবার, পশ্চিম জাফলং ইউনিয়ন ৩৭০ পরিবার, পূর্ব জাফলং ইউনিয়ন ৪০০ পরিবার, পূর্ব আলীরগাঁও ২৮০ পরিবার, পশ্চিম আলীরগাঁও ২৬০ পরিবার, লেঙ্গুড়া ইউনিয়ন ২৫০ পরিবার, ফতেহপুর ইউনিয়ন ২৬০ পরিবার, নন্দীরগাঁও ইউনিয়ন ২৮৫ পরিবার, তোয়াকুল ইউনিয়ন ২৮৫ পরিবার এবং ডৌবাড়ী ইউনিয়ন ২৬০ পরিবার।

এছাড়াও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ ১০ কেজি করে পাচ্ছেন রুস্তুমপুর ইউনিয়নে ৪৩৫ পরিবার, পশ্চিম জাফলং ইউনিয়ন ৪৭১ পরিবার, পূর্ব জাফলং ইউনিয়ন ৫৪০ পরিবার, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ২৭০ পরিবার, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন ২৩৪ পরিবার, লেঙ্গুড়া ইউনিয়ন ১৯২ পরিবার, ফতেহপুর ইউনিয়ন ২১৬ পরিবার, নন্দীরগাঁও ইউনিয়ন ২৫৫ পরিবার, তোয়াকুল ইউনিয়ন ২৭০ পরিবার ও ডৌবাড়ী ইউনিয়নের ২২৮টি পরিবার।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি, বন্যা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক ৯ হাজার ৮৬১ পরিবারকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। মানবিক সহায়তার জন্য রয়েছে জিআর নগদ ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। যে টাকা হতে পরিবার প্রতি নগদ ১ হাজার টাকা দেয়া হচ্ছে। এছাড়া ৬১.১১০ মেট্রিক টন জিআর চাল ১০ কেজি করে উপজেলার ৬ হাজার ১১১ টি পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে।

উক্ত বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রত্যেক উপকার ভোগীদের জাতীয় পরিচয় পত্রসহ মোবাইল নম্বর তালিকায় সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিতরণের সময় প্রত্যেক ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার বেশকটি ইউনিয়নে উক্ত জিআর চাল ও ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বঙ্গবন্ধু তনয়া সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র এবং কাজ হারানো মানুষের পাশে দাঁড়াতেই সবচেয়ে বেশি উদ্যোগী। এখানেই আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতা। তাছাড়া ডিজিটাল সেবার প্রতিও তার বাড়তি আগ্রহের কারণে এখন ঘরে বসেই মোবাইল ফোনেও সরকারের অনুদান পেতে পারছেন খেটে খাওয়া মানুষ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজ এই দূর্যোগের মধ্যেও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ হাজার ৮৬১ টি অসহায় ও দরিদ্র পরিবার মানবিক সহায়তা পাচ্ছেন।

 

ডিএসএস /১৬ জুলাই ২০২১ / রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ