editor
প্রকাশিত: 10:45 PM, July 16, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ ও জাতির মুক্তি এবং রুপগঞ্জের ভয়াবহ অগ্নিকা-ে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দোয়া দিবস কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেছেন- “বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মুমিনদের জন্য একটি ঈমানী পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগ আর অগ্নিকান্ডের মতো ভয়াবহ বিপদ বিপর্যয়ে হতাশ হলে চলবেনা। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা ও তাওয়াককুল রাখতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ ও জাতির মুক্তির জন্য আল-কোরানের নির্দেশনা অনুযায়ী ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।”
আজ ১৬ জুলাই ২০২১ শুক্রবার বাদ জুমা নগরীর জজকোর্ট মসজিদে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনাল ইনচার্জ ডাঃ এ এ তাওফীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলা সহসভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মহানগর শাখার বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইনজিনিয়ায় শাহজাহান কবির ডালিম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবিবর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, ছাত্র মজলিস নেতা লিটন আহমদ জুম্মান, ফখরুল ইসলাম চৌধুরী ও মুস্তফা আহমদ সোহান প্রমুখ।
দোয়া মাহফিলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ ও জাতির মুক্তি, নারায়ণগঞ্জের ভয়াবহ অগ্নিকা-ে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডঃ আহমদ কাদের সহ গ্রেফতারকৃত সকল আলেম উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডিএসএস /১৬ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ