editor
প্রকাশিত: 1:33 PM, July 17, 2021

কানাইঘাটে শারীরিক প্রতিবন্ধী মাধ্যমিক স্কুল ছাত্রীকে গণধর্ষণ
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের জন্তীপুর গ্রামের ১৮ বছরের এক শারীরিক প্রতিবন্ধী মাধ্যমিক স্কুল ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে।
গণধর্ষণের শিকার কানাইঘাটের রমিজা বালিকা উচ্চ বিদ্যালয়’র এক শারীরিক প্রতিবন্ধী ছাত্রী (১৮)। ধর্ষণে জড়িতদের মধ্যে কানাইঘাট থানা পুলিশ ২ যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ জুলাই) ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে তাদের প্রেরণ করেছে থানা পুলিশ।
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ০২:০০ ঘটিকার দিকে ছাত্রীটি একটি বাড়ি থেকে টিউশনি করে বাড়ি ফেরার পথে জন্তীপুর গ্রামের মৃত মুরাকিব আলীর পুত্র রাস্তার পাশে অবস্থিত রিয়াজ উদ্দিন’র বসত বাড়িতে ডেকে নেয়।
এসময় রিয়াজ উদ্দিনসহ জন্তীপুর গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র সুহেল আহমদ (২৫), রাধানগর গ্রামের ইয়ারীছ আলীর পুত্র ফয়ছল আহমদ (২০), সিদ্দিক আলীর পুত্র গিয়াস আহমদ (২৭), জন্তীপুর গ্রামের মিনহাজ উদ্দিনের বাড়িতে বসবাসরত তার ভাগ্না সুহেল উদ্দিন বসত ঘরে প্রবেশ করে শারীরিক প্রতিবন্ধী ছাত্রীটিকে জোর পূর্বকভাবে ধর্ষণ করে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে মেয়েটি তার পরিবারের লোকজনদের সাথে নিয়ে কানাইঘাট থানায় এসে ধর্ষণে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম এর নির্দেশে পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে সুহেল আহমদ ও ফয়ছল আহমদকে গ্রেফতার করে।
ধর্ষণের ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ১৭, তাং- ১৬/০৭/২০২১ ইং।
আসামীদের কয়েকজন স্বজন জানিয়েছেন, রিয়াজ উদ্দিন মেয়েটিকে বিয়ে করবে বলে অনেকদিন থেকে প্রেম করে আসছিল। বৃহস্পতিবার (১৫ জুলাই) ০২:০০ ঘটিকার দিকে টিউশনি করে বাড়িতে ফেরার সময় রিয়াজ উদ্দিন মেয়েটিকে তার বসত বাড়িতে ডেকে নেওয়ার পর এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মূল হোতা রিয়াজ উদ্দিন পলাতক রয়েছে।
থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান, ধর্ষণের শিকার মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে ও আসামীদের’কে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। থানায় ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন মেয়েটির দরিদ্র পিতা। তদন্তপূর্বক যারা ধর্ষণের সাথে সরাসরি জড়িত তাদেরকে দ্রুত আটক করা হবে।
ডিএসএস/১৭/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ