editor
প্রকাশিত: 1:53 PM, July 17, 2021
বিশ্বনাথ প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে মহামারী করোনার কারণে কর্মহীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব অসহায় মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (১৬ই জুলাই) শুক্রবার বাদ জুম’য়া কামাল পুর শেখ আব্দুল মুত্তালিবের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
কামাল পুর সহ আশপাশ গ্রামের প্রায় ১২০ টি হত দরিদ্র পরিবারের মাঝে প্রায় লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার শেখ আব্দুরব।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন,মহামারী করোনার কারণে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়েগেছে। নিম্ন আয়ের মানুষ অভাব অনুটনে,অনাহারে জীবন যাপন করছে।এই সংকটময় মুহুর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী,বিত্তবান ও সামর্থবানদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,হাজী শেখ ইসহাক আলী, শেখ আব্দুল জব্বার, শেখ হুশিয়ার আলী, শেখ খালেদ আহমদ, শেখ জাহাঙ্গীর আলম, শেখ আব্দুল করিম, শেখ কামাল আহমদ, শেখ গৌছ আলী, শেখ ছায়াদ আলী, মো: রাসেল আলী, শেখ জাকের, শেখ ইউসুফ, শেখ মাহবুব, শেখ সামাদ, শেখ সালমান আহমদ, শেখ মাহফুজ, শেখ আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএসএস /১৭ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ