editor
প্রকাশিত: 6:24 PM, July 17, 2021
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, নিজের চাওয়া-পাওয়ার জন্য নয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর মৌলিক দাবি পূরণের জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। অতীতে সংসদ সদস্য থাকাকালে এই অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কাজ করেছি। শিক্ষাক্ষেত্রে এই অঞ্চল অনেকটা পিছিয়ে ছিল। আমার ব্যক্তিগত ও পারিবারিক প্রচেষ্টায় তা অনেকটা দূর করতে সক্ষম হয়েছি। দক্ষিণ সুরমায় আমার প্রতিষ্ঠিত লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে ২০০০ সাল থেকে এই অঞ্চলের ৫টি উপজেলার প্রায় ৩ হাজার ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করছে। আজ ঘরে ঘরে নারী শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে। তিনি বলেন, কখনো নিজের প্রয়োজনে রাজনীতি করিনি। গণমানুষের প্রয়োজন পূরণ করতে রাজনীতি এবং দলের পেছনে সময় ও অর্থ ব্যয় করেছি। সিদ্ধান্তহীনতার কারনে অনেক বৃহৎ রাজনৈতিকদলও নিশ্চিহ্ন হয়ে গেছে। যার স্বাক্ষী এদেশের জনগণ। আমাদেরকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে। আপনাদের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিজয়ী হবো। তিনি তার নির্বাচনী প্রতিক মোটরগাড়ির (কার) পক্ষে কাজ করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
শফি আহমদ চৌধুরী শনিবার (১৭ জুলাই) ফেঞ্চুগঞ্জের ঘিলাচড়া ইউনিয়নে ৫টি নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। শফি চৌধুরী সকালে ফেঞ্চুগঞ্জের ঘিলাচড়ায় গিয়ে পৌছলে ঘিলাচড়া বাসী শতাধিক গাড়িবহর ও মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা সহকারে তাকে স্বাগত জানান। বিকেলে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, কামালবাজার এবং লালাবাজার ইউনিয়নেও গণসংযোগ করেন।
গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ মানুষ তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
ডিএসএস /১৭ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।