editor
প্রকাশিত: 1:55 PM, July 18, 2021
গোয়াইঘাট সাংবাদাতা
গোয়াইঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নে রামনগর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী কাজী শাহজানের ওপর একই গ্রামের হবুই মিয়ার ছেলে স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসী লাল ও তার বাহিনীর অতর্কিত হামলা এবং মিথ্যা অপপ্রাচারের প্রতিবাদে গতকাল শনিবার (১৭ জুলাই) রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন করে রামনগর গ্রামবাসী।
রহুল আমিন শিকদার পরিচালনায় ও মাওলানা আব্দুল মতিন শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রবাসী মঞ্চের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মাওলানা এমএ রহিম।
মানববন্ধনে বক্তারা বলেন, লাল ও তার বাহিনীর যন্ত্রণায় রামনগর গ্রামের মানুষ অতিষ্ট। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকা সত্যেও মামলা দিয়ে হয়রানীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না। এই চাঁদাবাজ, সন্ত্রাসী লাল ও তাঁর বাহিনী এলাকায় একের পর এক অপকর্ম করে যাচ্ছে। সর্বশেষ তারা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী শাহজাহানের ওপর লাল ও তার বাহিনীর হামলা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় তাদের ওপর হামলা ও অপপ্রচার দেশদ্রোহীতার শামিল। আমরা অভিলম্বে রেমিটেন্সযোদ্ধা কাজী শাহজানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এছাড়া বক্তব্য রাখেন, ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের সদস্য আনছার আলী, আব্দুল হামিদ, বিশিষ্ট মুরুব্বি কবির আহমদ, আব্দুল হান্নান, আরজু মনাই, আরব আলী, মোহাম্মদ আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুরুব্বি হারুন মিয়া, আইয়ুব আলী, মুছা মিয়া, বিলাল আহমদ, সুমন আহমদ, আলী হোসেন, চৈতন্য পাত্র, আব্দুল মালিক আবুল, রাজু আহমদ, আনোয়ার শিকদার, রাসেল আহমদ, শামীম আহমদ, আলম আহমদ, মুন্না মিয়া, পাপলু আহমদ, ময়না মিয়া, রওনক আহমদ, খালেদ মিয়া, লোকমান আহমদ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।