editor
প্রকাশিত: 9:23 PM, July 18, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, কে কোন দল করে সেটা আমার কাছে বড় কথা নয়। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। ফেঞ্চুগঞ্জকে তাঁর নিজের দ্বিতীয় বাড়ি উল্লেখ্য করে তিনি বলেন, অতীতে সংসদ সদস্য থাকাকালে এই উপজেলাবাসীর প্রাণের দাবী ইলাশপুরের ঢালায় সেতু নির্মাণ বাস্তবায়ন করেছি। কুশিয়ারা নদীর উপর মরহুম এম. সাইফুর রহমানের মাধ্যমে কুশিয়ারা সেতু বাস্তবায়ন করেছি। মাইজগাও রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া শিক্ষাব্যবস্থা উন্নয়নেও সাধ্য অনুযায়ী কাজ করেছি। শফি চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসাীর জন্য কিছু একটা করতে পারলে নিজে আনন্দ পাই। কারণ আমি মানুষের জন্য কাজ করি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর গাড়ী (কার) নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আপনাদের পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে আমার শেষ ইচ্ছা এই অঞ্চলের ঘরে ঘরে গ্যাস সরবরাহ করে দিবো ইনশাআল্লাহ।
শফি চৌধুরী আজ (১৮ জুলাই) রবিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার, ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাও বাজার, শাহজালাল সার কারখানা এলাকা, পালপুর বাজার, সেনের বাজার এবং কটালপুর বাজারে পথসভা ও গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা জুনেদ আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।