editor
প্রকাশিত: 1:41 PM, July 19, 2021
বিশ্বনাথ প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথে দুটি বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার শামীম মেমোরিয়াল রোডস্থ লুবিয়ান কমপ্লেক্সর ২য় তলার দুটি ফ্লাটে এই ঘটনা সংগঠিত হয়। ওই দুটি ফ্লাটে শুকুর আলী ও হাফিজুল করিম দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ে হিসেবে স্বপরিবারে বসবাস করে আসছেন।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টা দিকের পারিবাকি প্রয়োজনীয় কাজে দুটি পরিবারের সকল সদস্য তাদের নিজ নিজ ফ্লাটের দরজা তালাবদ্ধ করে বাহিরে চলে যান। আর এই সুযোগে চুরেরা বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
এসময় চুরেরা শুকুর আলী বাসায় রক্ষিত স্টীলের আলমিরা ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা এবং হাফিজুল করিমের বাসায় রক্ষিত স্টীলের আলমিরা ভেঙ্গে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। বেলা দেড়টার দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা ও স্টীলের মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই অমিত সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।