editor
প্রকাশিত: 12:57 PM, July 20, 2021
নিজস্ব প্রতিবেদক
আগামী ২১ জুলাই রোজ বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটবাসীসহ দেশ ও দেশের বাইরের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্বের মুসলিমরা আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপন করে থাকে। এটি মূলত ত্যাগের উৎসব। আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হয়ে থাকে। যা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম (আঃ) প্রদর্শিত কোরবানির দীক্ষায় দিক্ষিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা এটি পালন করে আসছে। ঈদুল আযহা মানেই ত্যাগের শিক্ষা। তিনি প্রত্যাশা করেন, ত্যাগের এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, সমগ্র বিশ্ব আজ করোনা মহামারীর দুর্যোগ অতিক্রম করছে। বিভিন্ন দেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপরও আমাদের প্রিয় মাতৃভূমি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারীর সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের চাকা অব্যাহত রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন ডলার। করোনাকালীন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান। মাথাপিছু আয় আশানুরূপ বৃদ্ধি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আযহা পালনের আহবান জানান। ঈদ মোবারক।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ