editor
প্রকাশিত: 6:08 PM, July 24, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে করোনা সহায়তা কেন্দ্রের কার্যক্রম শুরু পুরোপুরি হয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) থেকে পুরোপুরিভাবে নগরীর ভাতালিয়ায় (সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকীর বাসভবনের বিপরীতে সহায়তা কেন্দ্র থেকে) কার্যক্রম শুরু হয়। ঈদের আগে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এজেড জাহিদ হোসেন করোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন।
করোনা সহায়তা কেন্দ্রে বিনামূল্যে রেজিষ্ট্রেশন, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুল্যান্স সার্ভিস, টেলিমিডিসিন, স্বেচ্ছাসেবক, দাফন-কাপন, সৎকার করা হবে। সার্বক্ষণিক হটলাইন চালু থাকবে; ০১৩২৪১৭৫৫৬৬। এছাড়াও গুগল প্লে স্টোরে; এমএ হক কেয়ার (গঅ ঐধয়ঁব পধৎব) এপস এর মাধ্যমে সহায়তা নেওয়া যাবে। করোনা সহায়তা কেন্দ্রে সহযোগিতায় রয়েছেন জিয়া ফাউন্ডেশন, ড্যাব সিলেট শাখা ও এমএ হক স্বাস্থ্যসেবা।
পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, বিএনপি গণমানুষের দল। গণমানুষের আস্থা ও বিশ^াস নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি। এ দল শুরু থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় করোনা মহামারিতে সারা দেশের ন্যায় সিলেটেও করোনা সহায়তা কেন্দ্র চালু করেছে বিএনপি। এখানে রেজিষ্ট্রেশন, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুল্যান্স সার্ভিস, টেলিমিডিসিন, স্বেচ্ছাসেবক, দাফন-কাপন, সৎকার করা হবে।
তিনি বলেন, বিএনপি করোনা সহায়তা কেন্দ্রে ১৫জন স্বেচ্ছাসেবী রয়েছে। তারা সর্বদা মানুষকে সহায়তা করবেন। ৭টি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স রয়েছে। এছাড়াও চাহিদা অনুযায়ী এগুলো বাড়ানো হবে।
নাসিম হোসেইন বলেন, সিলেটে করোনা রোগী বাড়ছে, কিন্তু সে তুলনায় আইসিইউ বেড বাড়ছে না। করোনা টিকা গ্রহণের ক্ষেত্রেও একই অবস্থা। চাহিদা অনুযায়ী টিকা কেন্দ্রে বুথ নেই। তাই সিলেটে আইসিইউ বেড বাড়ানোর জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান। পাশাপাশি নগর ভবনে করোনা টিকা কেন্দ্রের চালু করতে মেয়রের প্রতি জোর দাবি জানান। নগরীর প্রতিটি ওয়ার্ডে করোনা টিকা রেজিষ্ট্রেশন কেন্দ্র ও পুরো নগরীতে অন্তত আরো ২০টি টিকা কেন্দ্র চালু করার জোর দাবি জানান তিনি।
তিনি বলেন, সকলের সম্মিলিতি প্রচেষ্টায়ই একমাত্র সম্ভব এই দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ