editor
প্রকাশিত: 1:18 PM, July 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে এ আসনে ব্যাপক উন্নয়ন হবে। তরুণ এ প্রার্থীকে বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিন।
তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। উন্নয়নের স্বার্থে আপনারা নৌকায় ভোট দিন। তিনি হাবিবকে অন্য প্রার্থীর চেয়ে মেধাবী ও যোগ্য প্রার্থী উল্লেখ করে বলেন, হাবিব একজন নিরহংকারী মানুষ, তাঁর মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠা। একজন তরুণ প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনে তাঁর ধারা প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
শনিবার সকালে দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় শফিক চৌধুরী সাধারণ মানুষের মাঝে মাস্কও বিতরণ করেছেন।
প্রচারনায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেজ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট, এপিপি বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আহমদ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।