editor
প্রকাশিত: 1:26 PM, July 25, 2021
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করা ছাড়া কোনো বিকল্প নেই। হাবিব নির্বাচিত হলে এ আসন হবে একটি আধুনিক আসন। মনে রাখবেন, নৌকা বিজয়ী হলে হাবিব হবেন এমপি। কিন্তু সে এমপি সাহেব হবে না, হাবিব সাহেব হবে না। সে হবে আপনাদের প্রিয় জনপ্রতিনিধি হাবিব।
তিনি বলেন, আরো যারা প্রার্থী হয়েছেন, তারা নির্বাচিত হলে পরের দিন তারা সাহেব বনে যাবেন। তাদের দাম্বিকতায় আমাদের সাধারণ মানুষ তাদের পাশে যাওয়াও মুশকিল হবে।
শনিবার কুচাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কুচাই মাঝপাড়ার অর্ধপাকা সড়ক হাবিব বিজয়ী হলে সম্পন্ন পাকাকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে তাঁর সাথে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ , মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য কাউন্সিলর আজম খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, তাহমিন আহমদ, কাউন্সিলর তৌফিক বক্স লিপন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতারা।: বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।