editor

প্রকাশিত: 1:30 PM, July 26, 2021

জৈন্তাপুরে যুদ্ধাহত মৃত মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী ও সন্তানদের উপর প্রভাবশালী কর্তৃক হামলা

জৈন্তাপুরে যুদ্ধাহত মৃত মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী ও সন্তানদের উপর প্রভাবশালী কর্তৃক হামলা

জৈন্তাপুরে যুদ্ধাহত মৃত মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী ও সন্তানদের উপর প্রভাবশালী কর্তৃক হামলা

বিশেষ প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রভাবশালী একটি পরিবারের একাধিক সদস্যের দ্বারা ‍যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মৃত আশরাফ আলীর পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রীসহ দুই মেয়েকে মারাত্মকভাবে আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার এস আই জনাব শাহেদ আহমদ জানান, হামলার ঘটনার খবর পেলেও, এখনো কেই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ০২ নং জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত আশরাফ আলী স্ত্রী সালমা বেগম ১৯৮৮ সালে ক্রয়কৃত ও দখলীয় চাষের জমিতে রবিবার দুপুরে হাল চাষে শ্রমিক নিয়োগ করলে বাঁধা দেয় একই গ্রামের আব্দুল আলীমের বড় ছেলে মুমিন, জামাল, মিজান সহ আরও অনেক। এসময় তাদের সাথে বাকবিতন্ডায় ঝরায় বীর মুক্তিযোদ্ধা মৃত আশরাফ আলী স্ত্রী সালমা বেগম, বড় মেয়ে জাহানারা বেগম ও ছোট মেয়ে শাহিদা আক্তার।

বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিবাদী আব্দুল আলী তার বড় ছেলে মুমিন, জামাল, মিজান সহ আরও অনেক। এসময় তাদের সাথে যোগ দেয় আব্দুল আলীম এর মেয়ে রাজিয়া, নাজমা, মেয়ের জামাই আক্কেল আলী, নামজার ছেলে শামিম, নাজমার স্বামী ফুল মিয়া। তারা সকলে মিলে মুক্তিযোদ্ধা পরিবারের তিন নারী সদস্যদের পিঠিয়ে মারাত্মকভাবে আহত করে জমির কাঁদা মাটিতে ফেলে চলে যায়। এসময় তাদের কানে ও গলায় থাকা সোনার দোল নিয়ে যায় বলে জানা গেছে। পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মুক্তিযোদ্ধা পরিবারের কোন পুরুষ সদস্য না থাকায় বর্তমানে তারা অসহায় অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দিবেন বলে মুক্তিযোদ্ধার ছোট মেয়ে শাহিদা আক্তার জানান।

ইতোপূর্বে ২০১৯ সালে একই ভাবে হামলা চালিয়ে জায়গা দখল ও জমির ধান লুট করে নেয় হামলাকারীরা৷ পরবর্তীতে মামলা করা হলে আদালতে মুছলেকা দিয়ে হামলাকারীরা রক্ষা পায় ৷

এদিকে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে যান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা ৷ সেই সাথে তারা হামলার প্রতিবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে হামলাকারী প্রভাবশালী জামাল চক্রকে গ্রেফতার এবং আইনের মাধ্যমে কঠোর শাস্তি দাবী করেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলায় মানববন্ধন করবেন বলে জানিয়েছেন সদস্যবৃন্দরা।

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ