editor

প্রকাশিত: 8:13 PM, July 26, 2021

ফেঞ্জুগঞ্জে দিনভর গণসংযোগ ও পথ সভা আমি মানুষের উন্নয়নে কাজ করি, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়: শফি এ চৌধুরী

ফেঞ্জুগঞ্জে দিনভর গণসংযোগ ও পথ সভা আমি মানুষের উন্নয়নে কাজ করি, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়: শফি এ চৌধুরী

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জের মানিককোনাবাসীর কষ্ট লাঘবে আমি রাস্তা নির্মাণ করে দিয়েছি। হাওড়ের উপর দিয়ে এই রাস্তা নির্মাণে অনেক বেগ পেতে হয়েছে। তারপরেও সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। রাস্তাঘাট, ব্রীজ-কালবার্ট নির্মাণ এবং সংস্কার করাই আমার কাজ। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং উচ্চ শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছি। যার স্বাক্ষী এই অঞ্চলের জনসাধারণ। আমি মাটি ও মানুষের রাজনীতি করি। দল আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে গণমানুষের উন্নয়ন। আর এই লক্ষ্য নিয়েই আমি কাজ করি সব সময়। কখনো স্বার্থের পেছনে ছুটিনি। আর সেটার প্রয়োজনও হয় না আমার। কারণ করুণাময় আমাকে অনেক দিয়েছেন। জীবনের শেষ বয়সে মানুষের জন্য কিছু একটা করতে পারলে আত্মতৃপ্তি অনুভূব করি। রাজনীতি মানুষের উন্নয়নের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়। সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে তাকে উপ নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, কে কোন দল করে, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি মানুষের জন্য কাজ করতে চাই।

তিনি আজ মোববার (২৬ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের মানিককোনা, ছয়ত্রিশ, পিটাইটিকর, আশিঘর, বিয়ালীবাজার, মাইজগাও ইউনিয়নের মাইজগাও, ঘিলাচড়া, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, পালবাড়ি এলাকায় গণসংযোগ এবং পথ সভায় বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।

এর আগে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার নিজ বাড়ি দাউদপুর থেকে একটি বিশাল গাড়ি বহর নিয়ে গেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানান। সন্ধ্যায় আলহাজ্ব শফি আহমদ চৌধুরী মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের কবর জিয়ারত করেন। তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় মাহমুদ উস সামাদ চৌধুরীর সহোদর সাহিদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ মানুষ তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।