editor
প্রকাশিত: 2:12 PM, July 27, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত হাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
অধ্যাপক জাকির হোসেন এর ব্যক্তিগত ফেইসবুক স্ট্যাটাস থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশের তথ্যটি পাওয়া যায়। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। নবগঠিত প্রায় ২৬ বর্গকিলোমিটারের সীমানা সমৃদ্ধ বৃহত্তর সিলেট সিটি কর্পোরেশন উপহার দেওয়ার জন্য, সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সম্মানিত নাগরিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও সিলেট- ১আসনের সাংসদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন মহোদয় সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং ব্যক্তিবর্গের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
একই সাথে নতুন অন্তর্ভুক্ত ২৫টি ওয়ার্ডের প্রতিজন নাগরিক সহ ২৭+২৫ সর্বমোট ৫২ টি ওয়ার্ডের সকল সম্মানিত নাগরিকবৃন্দ-কে জানাই সালাম, আদাব ও অকৃত্রিম ভালবাসা। বৃহত্তর সিলেট সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে আমরা সকলেই এ পবিত্র ভূমির উন্নয়নের পাশাপাশি সকল নাগরিক সুবিধা পাওয়ার সমান অংশীদার। আসুন একটি উন্নত ও আধুনিক সুবিধা সম্মৃদ্ধ সিলেট সিটি কর্পোরেশন গড়তে সফল রাষ্ট্রনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতিকে এগিয়ে নিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আশা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলে আমাদের নিজেদের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ্। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ