editor

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

চালকসহ যানবাহনের ডাটাবেজ সংরক্ষণ করবে এসএমপি

চালকসহ যানবাহনের ডাটাবেজ সংরক্ষণ করবে এসএমপি

চালকসহ যানবাহনের ডাটাবেজ সংরক্ষণ করবে এসএমপি

4

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তির স্পর্শে এগিয়ে যাচ্ছে দেশ। এনালগ থেকে ডিজিটালের দিকে সবকিছু। অপরাধী শনাক্তে পুলিশের প্রযুক্তির ব্যবহারে মিলছে সাফল্য। এবার সফটওয়্যারে চালকসহ যানবাহনের ডাটাবেজ সংরক্ষণ করবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

আটক যানবাহন রক্ষণাবেক্ষণ ও অবমুক্তকরণে স্বচ্ছতা নিশ্চিতকরণে ‘Towed vehicles management System’ সফটওয়্যার চালু করেছে এসএমপির ট্রাফিক বিভাগ।

সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ কর্তৃক আটক যানবাহন রক্ষণাবেক্ষণ ও অবমুক্তকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘Towed vehicles management System’ নামে একটি সফটওয়্যার চালু করা হয়েছে।

বছরের শুরুতে উক্ত সফটওয়্যার তৈরি, যাচাই-বাছাইয়ের কাজ শেষ করে দু’মাস পরীক্ষামূলক কাজ সম্পন্ন করে গত জুন মাস থেকে সফটওয়্যারটি ব্যবহার করা শুরু হয়েছে। এর মাধ্যমে আটক যানবাহন, চালক ও মালিকের তথ্যাদি ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে দায়িত্বরত সার্জেন্টরা কাগজপত্রবিহীন, অবৈধ কোনো যানবাহন আটক করলে তা সফটওয়্যারে যানবাহন ও চালকের বিস্তারিত তথ্যাদি লিপিবদ্ধ করে পুলিশ লাইন্সে পাঠাবেন।

পুলিশ লাইন্সে দায়িত্বরত কর্মকর্তা আটক গাড়ি বুঝে পেয়ে উক্ত সফটওয়্যারে বিস্তারিত তথ্যাদি লিপিবদ্ধ করবেন। বর্ণিত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অ্যাডমিন নোটিফিকেশন পাবে।

ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন সময় কাগজপত্রবিহীন গাড়ি আটক করার পর জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এ সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। গাড়ি আটক করা থেকে শুরু করে অবমুক্তকরণ পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হবে এ সফটওয়্যারের মাধ্যমে।

2

এছাড়া ওয়েব বেইজড সফটওয়্যারটিতে রয়েছে প্রসিকিউশন ম্যানেজমেন্ট সিস্টেম। যেসব গাড়ি ও চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হবে। তার ডাটাবেজ তৈরি করা হচ্ছ। ফলে ট্রাফিক বিভাগের সিনিয়র অফিসাররা মোট মামলা, আটক যানবাহনের সংখ্যা ও জরিমানার পরিমাণ তাৎক্ষণিক জানতে পারবেন। এর মাধ্যমে ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টরদের (টিআই) পারফরম্যান্স নির্ধারণ সহজে সম্ভব হবে।

পর্যায়ক্রমে এসএমপি ট্রাফিক বিভাগের সব প্রশাসনিক কার্যক্রম এ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।

তিনি বলেন, এ সফটওয়্যারে ফোর্সের ছুটি, ডিউটি বণ্টন ও ফোর্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলো যুক্ত করা হবে।

দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করতে এ সফটওয়্যারটি চালু করা হয়েছে। এতে সিনিয়র অফিসাররা খুব সহজেই জরিমানা আদায়কারীদের কার্যক্রম তদারকি করতে পারবেন বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ।

আমাদের লিংক :

1

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

2

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৭/জুলাই/২০২১/নুরুল

2

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

4 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

4 ​শাল্লা  প্রতিনিধি: ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
8