editor
প্রকাশিত: 6:29 PM, July 27, 2021

সিলেটে ‘কঠোর লকডাউনে’ উপেক্ষিত স্বাস্থ্যবিধি
নিজস্ব প্রতিবেদক
করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবনধারা। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরোচ্ছে মানুষ। জীবন-জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধি থেকে যাচ্ছে উপেক্ষিত। কঠোর লকডাউনেও অন্নের সংস্থানে করোনার ভয়কে তুচ্ছ করে দেখছেন সাধারণ মানুষ।
কঠোর লকডাউনের পঞ্চম দিনে মানুষের চলাচল বেড়েছে সড়কে। আইনশৃঙ্খলা বাহিনীকে পাশ কাটিয়ে চলছে হালকা যানবাহন।
আজ মঙ্গলবার সিলেট নগরের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে। তাছাড়া নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছে সাধারণ মানুষ। টিসিবির অব্যবস্থাপনায় পণ্য না পাওয়ার অনিশ্চয়তা ও মারামারিসহ বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছে নিম্ন আয়ের ভোক্তারা।
টিসিবির ট্রাক থেকে কম দামে পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষ করোনার ভয়কেও তুচ্ছ করে দেখছেন। ফলে নগরের রিকাবিবাজারে ন্যায্যমূল্যে পণ্য কিনতে ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। উপস্থিত লোকজনকে লাইনে স্বাস্থ্যবিধি না মেনে অপেক্ষমান থাকতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালে নিম্ন আয়ের লোকজন সংসারের খরচ মেটাতে ব্যর্থ হচ্ছেন। মধ্যবিত্তরাও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। যে কারণে ন্যায্যমূল্যে পণ্য কিনতে টিসিবির পণ্যে ভরসা অনেকের।
নগরের রিকাবিবাজারে টিসিবির ট্রাকে পণ্য বিক্রয়ে কর্মরতরা বলেন, কঠোর লকডাউন ব্যতিরেকে অন্য সময় টিসিবির পণ্য কিনতে এতো মানুষের ভিড় হয় না। অথচ করোনাকালে কঠোর লকডাউনে টিসিবির গাড়ির অপেক্ষায় আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন লোকজন।
এদিকে কঠোর লকডাউনে নগরের ছয়টি প্রবেশদ্বারসহ বিভিন্ন পয়েন্টে চৌকি বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালালেও থেমে নেই যানবাহন চলাচল। প্রধান সড়ক ও অলিগলি দিয়েও অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে। সেইসঙ্গে ব্যক্তিগত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা নগরে দাপিয়ে বেড়িয়েছে। সেইসঙ্গে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানও অর্ধেক শাটার খোলা রেখে ব্যবসা করতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, জরুরিসেবা ছাড়া অন্য কোনো দোকানপাট খোলা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানাও হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোলে জরিমানা গুনতে হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনকে ছাড় দেওয়া হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ