editor
প্রকাশিত: 7:39 PM, July 27, 2021

ছাত্রদল নেতা রিমন গ্রেফতার : জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা
বালাগঞ্জে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমদ রিমনকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, সোমবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জনকল্যাণ বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার আসামী। বালাগঞ্জ থানায় জি/আর-মামলা নং ৭৭/১৮।
সেই প্রয়াত বিএনপি নেতা এম এ হকের ভাগনা এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকী আহমদের ছোট ভাই।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, চলমান এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আদিল আহমদ রিমনকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমদ রিমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমানে করোনা কবলিত বাংলাদেশে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় । তারই ধারাবাহিকতায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমদ রিমনকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি ও এসব অবৈধ, মামলা প্রত্যাহারের দাবি জানান।-বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ