editor
প্রকাশিত: 10:38 PM, July 27, 2021

বিয়ানীবাজার কুশিয়ারা নদীর পাড়ের মানুষ আতংকে দিন কাটাচ্ছেন পরিদর্শনে ইউএনও
রুহুল আমীন তালুকদার
সিলেটের বিয়ানীবাজারে বেশ কয়েক বছর ধরে কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙ্গনে আতংক ও উৎকন্ঠায় দিন যাপন করছেন নদীর তীরবর্তী বসবাসকারী উপজেলার কুড়ারবাজার, দুবাগ ও শেওলা ইউনিয়নের কয়েক শতাধিক গ্রামের মানুষ। অব্যাহত নদী ভাঙ্গনে প্রতিনিয়ত এই এলাকার কোন না কোন মানুষের ঘর-বাড়ী নদীর গর্ভে বিলীন হচ্ছে। এ নিয়ে অতিতে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও তার সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি হওয়াতে ঝুঁকিতে রয়েছে কুড়ারবাজারের লাউজারি, মোহাম্মদপুর, আঙ্গুরা, গোবিন্দশ্রী আঙ্গারজুর ও দুবাগের গজুকাটা, নয়া-দুবাগ, চরিয়া সহ শেওলা ইউনিয়নের কাকরদিয়া, শালেশ্বর, বালিঙ্গা, দিগলবাক ও ঢেউনগরের শত শত মানুষের ঘর-বাড়ী ও রাস্তাঘাট।
শুধু ঘরবাড়ী নয়, কুশিয়ারা ভাঙ্গন অব্যাহত থাকায় ভাঙ্গনের ভয়াবহতার কবলে পড়ে প্রতিদিন প্রায় ৫/৬ হাজার মানুষের যাতায়তের ঢেউনগর-দিগলবাক গ্রামের একমাত্র নদীর পাড়ের সড়কটিও বিলীন হওয়ার পথে। এমন পরিস্থিতিতে ঢেউনগর-দিগলবাক গ্রামের সড়কটি ভাঙ্গন রোধে ঢেউনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে জীবান আহমদ জীবান, সাবেক ১নং ওয়ার্ড মেম্বার হারুন মিয়ার ছেলে আবুল হাসনাত, মৃত আব্দুল জলিলের ছেলে এবাদুর রহমান এবাদ, আলকাছ আলীর ছেলে আবু তাহের, প্রবাসী কয়ছর আহমদের ছেলে সাকিব আহমদ, মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে মিছবাহ উদ্দিনের উদ্যোগে ও গ্রামের প্রবীন মুরব্বি আব্দুল বাসিতের সর্বাত্মক সহযোগীতায় এলাকার প্রবাসীদের অনুদানে এবং শেওলা ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান জহুর উদ্দিনের ভাতিজা, সাবেক চেয়ারম্যান মৃত হাজী নুরুদ্দীনের ছেলে এবাদ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান, এবাদ বিক্স এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী, ও শেওলা যুব সংঘের সভাপতি তরুণ সমাজ সেবক এবাদুর রহমানের ব্যাক্তিগত ফান্ডের ব্যয়ে জনস্বার্থে বাঁশের আড়া দিয়ে হাজার হাজার বালুভর্তি ব্যাগ ফেলে সড়কটি ভাঙ্গন রোধের চেষ্টা করে যাচ্ছেন। তবুও ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না। ফলে আতংক দেখা দিয়েছে নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষের মনে।
খবর পেয়ে ২৬ জুলাই সোমবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নুর, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দীন, ১নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম টুনু সহ জনপ্রতিনিধিদের নিয়ে সরেজমিনে শেওলা ঢেউনগরের বীর মুক্তিযোদ্ধা মৃত মতসিন আলীর বাড়ীর সংলগ্ন নদী গর্ভে বিলীন হওয়ার পথে যাওয়া সড়কটি সহ কুশিয়ারার তীরবর্তী ঝুঁকিপূর্ণ গ্রাম এলাকা গুলো পরিদর্শন করেন।
এ বিষয়ে শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড়ের অধিকাংশে ভাঙ্গন দেখা দিয়েছে এতে ইউনিয়নরে কাকরদিয়া, বালিঙ্গা, শালেশ্বর, দিগলবাক ও ঢেউনগরের শতাধিক ঘর-বাড়ী, রাস্তা-ঘাট ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে। তাই নদীর তীরবর্তী এই ঝুঁকিপূর্ণ এলাকা মানুষগুলো দিন কাটাযাচ্ছেন চরম আতংকে।
এ প্রসঙ্গে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএফএম আবু তাহের সর্বনাশা কুশিয়ারা ভাঙ্গনের বিষয়ে বলেন, এ ইউনিয়েনর লাউজারি, মোহাম্মদপুর, আঙ্গুরা, গোবিন্দশ্রী আঙ্গারজুর ও অন্যান্য এলাকার নদীর তীরবর্তী বসবাসকারী মানুষের ঘর-বাড়ী, রাস্তা ঘাট, হাট বাজার, স্কুল, মসজিদ, কবরস্থান ও কৃষি জমি ঝুঁকিতে রয়েছে। তিনি আরও বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি পাহাড়ি ঢলে ইতি মধ্যে নদীর পাড়ের ঝুঁকিতে থাকা কিছু ঘর-বাড়ী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই চরম আতংক ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তীরবর্তী বসবাসকারী মানুষগুলো।
এ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নুর উপজেলার শেওলা ঢেউনগর এলাকার ঝুঁকিপূর্ণ সড়কটি ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে তিনি বলেন, নদীর পানি বৃদ্ধি হওয়াতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যদি ক্রমাগত পানি বৃদ্ধি পেতে থাকে, তাহলে ঢেউনগর-দিগলবাক গ্রামের জনসাধারণের যাথায়াতের একমাত্র সড়কটি ও নদী পাড়ের বসবাসকারী উপজেলার বিভিন্ন এলাকার ঝুঁকিতে থাকা ঘর-বাড়ী নদী গর্বে বিলীন হওয়ার আশংখা রয়েছে। ইতি মধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে তারা জানিয়েছেন সড়কটি সহ ঝুঁকিপূর্ণ এলাকা গুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, বর্তমানে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পর ও বিয়ানীবাজার উপজেলার ঢেউনগর-দিগলবাকের জনসাধারণ চলাচলের সড়কটি ভাঙ্গন রোধ করতে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য সর্বনাশা কুশিয়ারা নদী ভাঙ্গনে ইতিপূর্বে বিয়ানীবাজার উপজেলার তীরবর্তী এলকার বসাবাসকারী মানুষের অসংখ্য ঘর-বাড়ী মসজিদ স্কুল, হাট বাজার, কৃষি জমি বিলীন হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছেন। যাতে আর এই উপজেলার তীরবর্তী মানুষের ঘর-বাড়ী বিলীন হয়ে সর্ব শান্ত না হতে হয় সেই লক্ষে মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দৃষ্টি আকর্ষণ করছেন উপজেলার তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার অসাহয় মানুষগুলো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ