editor
প্রকাশিত: 7:19 PM, July 28, 2021
আইডল মানেই প্রতিভা। আর নিত্যনতুন চমক। তাইতো সিলেটের জনপ্রিয় একটি গান তৈরি করে চমক দেখালেন ইমন দাস ওরফে আইডল ইমন। আরেক শিল্পী হলেন বন্যা তালুকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে “সিলেটী মাইয়া” নামক একটি ভিডিও গান তৈরি করে রীতিমত সাড়া জাগিয়েছেন ইমন। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে ইউটিউভ ও ফেসবুকে প্রায় কয়েক লাখ মানুষ গানটি দেখেছেন। গ্লোবাল টিভি চ্যানেলের মাধ্যমে গানটিতে প্রডিউস করেছেন জাবের খান। বর্তমানে এ গানটি সিলেট সহ দেশ-বিদেশের বাঙালীদের মুখে মুখে। যে গানটি মূল শিল্পী হিসেবে গেয়েছেন গুণী শিল্পী শুভ্র দেব এবং শাকিলা জাফর।
ইমন দাস ওরফে আইডল ইমন গান শিখেছেন মাত্র ৫ বছর বয়স থেকেই। ওস্তাদ হিমাংশু বিশ্বাসের কাছ থেকে ক্লাসিক্যাল শিখেন তিনি। এমনকি তার বড় বোনও গান শিখতে সাহায্য করেছেন তাকে । আইডল ইমনের শৈশব কেটেছে সিলেট নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকায়। বাবা জ্যোতি লাল দাস হারিয়েছেন অনেক আগেই। আর মায়ের নাম হলো শিবানী দাস। ইমন বাবাকে হারিয়েও তার মনোবল ভেঙ্গে যায় নি।
২০১০ সালে স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আই এর সেরা কণ্ঠে অংশগ্রহণ করে ১৫ জনের মধ্যে ছিলেন ইমন। ২০১৩ সালে এসএ টিভির বাংলাদেশী আইডলের সেরা ২৪ জনের মধ্যেও ছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশের খ্যাতিমান নায়ক সিলেটের কৃতি সন্তান চিত্রনায়ক মরহুম শালমান শাহকে নিয়েও গান কাভার করেন তিনি। এছাড়াও অনেক মৌলিক গান ও কাভার গানের মিউজিক ভিডিও করেছেন।
ছোট বেলা থেকে অনেক মেধাবী ছিলেন ইমন। নজরুল, আধুনিক, ফোক, বাউল গান সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার সহ নানা পুরস্কার অর্জন করেন তিনি। নজরুল সঙ্গীতে বিজয়ী হয়ে রূপ্য ও স্বর্ণ এবং সনদও অর্জন করেন। দেশ ও দেশের বাহিরের বিভিন্ন জায়গায় স্টেইজ শোও করেছেন। ঢাকার অনেক স্বনামধন্য চ্যানেলে গান করেছেন ইমন।
রায়নগর সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে সিলেটের মিরাবাজারের মডেল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। পরে স্বনামধন্য বিদ্যাপীঠ মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে বিবিএ শেষ করতে চলেছেন তিনি।
এছাড়াও তিনি সব ধরনের গান পরিবেশন করে থাকেন তিনি। সামনে আরো কিছু গান তিনি দেশের মানুষকে উপহার দিবেন বলে জানিয়েছেন এবং সকলের দোয়া-আশির্বাদ কামনা করেছেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ