editor
প্রকাশিত: 2:39 PM, July 29, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর অন্যতম প্রবেশদ্বার ক্বিনব্রিজ দিয়ে যানবাহন চলাচলে ফের নিষেধাজ্ঞা জারি করেছে সিটি করপোরেশন (সিসিক)। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল ব্যতিত অন্য সব ধরনের যানবাহন এ সেতু দিয়ে চলাচল করতে পারবে না।
গত রাত সাড়ে ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের লোকজন ক্বিনব্রিজের প্রবেশমুখে নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। এছাড়া নতুন করে বসানো হয়েছে লোহার ব্যারিকেড।
জানা গেছে, প্রায় শতবর্ষী ক্বিনব্রিজ কিছুটা ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে বেশ কয়েকবার এটির সংস্কারকাজ করা হয়েছে। ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এবং যানজট যাতে না হয়, সেজন্য ক্বিনব্রিজ দিয়ে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে লোহার ব্যারিকেড বসিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ করেছিল সিসিক। ওই সময় রিকশা চলাচলও বন্ধ করে দেয়া হয়।
তবে দক্ষিণ সুরমার মানুষের দাবির প্রেক্ষিতে কিছুদিন পর রিকশা, ভ্যান, মোটরসাইকেল চলাচলের সুযোগ করে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কে বা কারা লোহার ব্যারিকেড তুলে ফেলে, শুরু হয় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, লাইটেসসহ সবধরনের যান চলাচল।
দীর্ঘদিন পর গতকাল বুধবার রাতে ফের লোহার ব্যারিকেড বসানো হয়েছে ক্বিনব্রিজের উভয় প্রবেশমুখে। সিসিকের কর্মীরা যান চলাচলের নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনবোর্ডও বসিয়ে দেন তখন।
সাইনবোর্ডে হুবুহু এরকম লেখা রয়েছে, ‘রিক্সা, ভ্যান, মটর সাইকেল ব্যতিত অন্যান্য সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ’।
ফের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। পরে বারবার চেষ্টা করা হলেও তার ফোন ‘ব্যস্ত’ দেখায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।