editor
প্রকাশিত: 5:06 PM, July 29, 2021

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, বালুবাহী নৌযান জব্দ
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালুবাহী ১২ টি নৌযান আটক করে মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীতে গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝরের নতৃত্বে অভিযান পরিচালনা কালে জাফলং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ-বিজিবি নিয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়। তিনটি বালুবোঝাই নৌকা আটক করে নৌকার মালিককে ৩ টি মামলায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার তরিকুল ইসলাম, থানার এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন, জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ-বিজিবি নিয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়। তিনটি বালুবোঝাই নৌকা আটক করে নৌকার মালিককে ৩ টি মামলায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ