editor
প্রকাশিত: 9:39 AM, September 29, 2020
অনলাইন ডেস্ক:-
কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পথচলা শুরু করেন রেহানা জলি। আর পেছনে তাকাতে হয়নি। এরপর ‘গোলমাল’, ‘মহারানী’, ‘চেতনা’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ ৪০টি সিনেমায় নায়িকা হয়ে কাজ করেছেন। তিনি রেহাজান জলি। যাকে এখন ঢাকাই ছবির মা হিসেবেই চেনেন সবাই।
বিগত আড়াই বছর হয় সিনেমার শুটিংয়ে নেই তিনি। কারণ কয়েক বছর আগে প্রথমে মেরুদণ্ডের হাড়ের সমস্যা ধরা পড়ে তার। এর পরপরই চিকিৎসক রেহানা জলিকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন। এরপর তার ফুসফুসে ক্যানসারের জীবাণু পাওয়া যায়। চিকিৎসায় এখন কিছুটা সুস্থ তিনি। তাই ফিরলেন অভিনয়ে।
২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘আশীর্বাদ’। এই ছবির মাধ্যমেই আড়াই বছরের অভিনয় বিরতি ভাঙলেন রেহানা জলি। ছবিটির পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। মাহি ও রোমান জুটি হয়ে অভিনয় করছেন এই ছবিতে। এতেই নায়ক রোশানের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ৪ শ’র অধিক ছবির এ অভিনেত্রী।
অভিনয়ে ফিরে রেহানা জলি বললেন, ঘরে বসে থেকে আরও অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি তো আমৃত্যু অভিনয় করে যেতে চাই। তবে অসুস্থ থাকার কারণে এতোদিন অভিনয়ের বাইরে থাকতে হয়েছে। আর না, এখন অনেকটাই সুস্থ। তাই অভিনয় নিয়মিতই করতে চাই।’
তবে অভিনয়ে ফিরলেও আতঙ্ক কাজ করছে রেহানা জলির। কারণ করোনা ভাইরাস। এই সময়ে তাই যতটা সাবধানে থেকে কাজ করা যায় ততটাই সতর্ক হয়ে নিয়মিত কাজ করতে চান তিনি। বলেন, প্রতিটি শিল্পীর মধ্যেই কাজের ক্ষুধা সবচেয়ে বেশি থাকে। কাজ না করতে পারলে তার মধ্যে একধরনের খারাপ লাগা কাজ করে। যা তাকে আরও অসুস্থ বানিয়ে দেয়। আমি তাই নিয়মিত করবো এখন থেকে। আমার জন্য দোয়া করবেন।
আড়াই বছর আগে সর্বশেষ কোন ছবির শুটিং করেছিলেন সেটা মনে নেই রেহানা জলি। তবে শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবির নাম বলতে পারলেন। একই সময়ে আরও কিছু ছবির শুটিংও করছিলেন বলে জানালেন।
রেহানা জলির প্রথম সিনেমাতে অভিনয় করেই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন ‘প্রথম প্রেম’ সিনেমায়। ৩৫ বছরের ক্যারিয়ারে চিত্রনায়ক আলমগীর, রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, ওমর সানী, মান্না, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, শাকিব খান, সাইমন ও বাপ্পীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদের মধ্যে সবচেয়ে বেশি শাকিব খানের মা হিসেবে অভিনয় করেছেন।
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি