editor
প্রকাশিত: 1:40 PM, August 2, 2021
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রোগ মুক্তি কামনায় সাহিত্য সংসদের উদ্যোগে গতকাল রোববার বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংসদের নামাজ কক্ষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল-এর মুহতামিম মাওলানা মুফতি মহিব্বুল হক (গাছবাড়ি)। সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কেমুসাস-র সভাপতি আবুল মাল আবদুল মুহিতের রোগমুক্তির জন্যে সবার দোয়া কামনা করেন।
একই সাথে তিনি করোনায় আক্রান্তদের রোগমুক্তি ও মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহসভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন অ্যাডভোকেট, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস, কার্যকরি পরিষদ সদস্য আফতাব চৌধুরী, জগলু চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, বেলাল আহমদ চৌধুরী, রিপন আহমদ ফরিদী, আবদুল বাতিন ফয়সল, মাওলানা ক্বারী আলহাজ বিপ্লবী মুজিবুর রহমান, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, ছড়াকার কামরুল আলম, কামাল আহমদ, ইফতেখার শামীম, জুনেদ আহমদ শওকত, মো. তাজুল ইসলাম রাসেল, নাঈম হোসেন চৌধুরী এবং সাহিত্য সংসদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ