editor
প্রকাশিত: 5:17 PM, August 3, 2021
দক্ষিণ সুরমার প্রতিনিধি
জঙ্গি আস্তানার জন্য সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলটি ২০১৭ সালে দেশ-বিদেশে পরিচিত ও আলোচিত হয়। এবার সেই আতিয়া মহল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত (৩ আগস্ট) শেষ রাতে সিলেটের মোগালাবাজার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ২ নারী ও ২ পুরুষকে গ্রেফতার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন শিববাড়ী পাঠানপাড়া এলাকার আতিয়া মহল বিল্ডিংয়ের ৩য় তলায় সোমবার দিনগত (৩ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ নারী ও ২ পুরুষকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরুষ দুজন হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার কোতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মো. নূর উদ্দিন মিয়ার ছেলে শাহিন আহমদ আলী হোসেন (২৫) ও একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে কামরান আহমদ লোকমান (২২)।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার এসআই শিপু কুমার দাস।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ