editor
প্রকাশিত: 7:22 PM, August 3, 2021
জকিগঞ্জ প্রতিনিধি::
সিলেটের জকিগঞ্জে দুটি জুয়ার আসর পন্ড করে ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার জকিগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও তন্ময় কান্তি দাস উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল ত্রিমোহনায় ও পৌর এলাকার শাখরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। ঐদিন তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরকুল ত্রিমোহনার সজলুল স্টোরে ও জকিগঞ্জ পৌরসভার শাখরপুর গ্রামস্থ মফিকুর রহমান ধলা মিয়ার বিল্ডিং তৈরির মালামাল রাখার ছাপরা ঘরের ভিতর থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পৌর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো পূর্ব খলাছড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মফিকুর রহমান ধলা (৫০), বসনপুর গ্রামের আকদ্দছ আলীর ছেলে হেলাল আহমদ (৩০) সিরাজুল ইসলামের ছেলে আবু সাঈদ(২৮), আছদ্দর আলীর ছেলে কামরুল হাসান (২০), সাখরপুর গ্রামের আলী আহমদের ছেলে আবুল হোসেন (৩০), আব্দুর রহিমের ছেলে সুমন (২৭), ডিগ্রী গ্রামের মৃত আব্দুল খালিক কালাইর ছেলে শাহীন আহমদ (৩৫)। উত্তরকুল এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো কামারগ্রামের নিয়াজ উদ্দিনের ছেলেন খালেদ আহমদ(২১), পশ্চিম উত্তরকুল গ্রামের জিয়াউর রহমানের ছেলে আশরাফুল আলম (২১), আব্দুর রাজ্জাকের ছেলে আকছার আহমদ(২১), উত্তরকুল গ্রামের বশির উদ্দিনের ছেলে আরশাদ আহমদ (১৮), একই গ্রামের মঈন উদ্দিনের ছেলে সজলুল হক (২৩)।
জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বাসুদেব জানান, জুয়া আইনে গ্রেফতার ১২ জন আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ