editor
প্রকাশিত: 10:19 PM, August 4, 2021

কামালাবাজারের কুড়ি গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
ডেস্ক রিপোর্ট
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার স্থানীয় একটি মসজিদের একাউন্ট হোল্ডার সন্ত্রাসী, চাঁদাবাজ, আত্মাসাৎকারী একাধিক মামলার আসামী সফিক মিয়া, মনফর আলী কর্তৃক মসজিদ ফান্ডের পচিঁশ লক্ষ টাকা আত্মসাৎ, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও স্থানীয় পঞ্চায়েত বর্গের এবং নব গঠিত মসজিদ কমিটির লোকজনের উপর হামলা, আঘাত, আক্রমণের চেষ্টা সহ প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উপজেলার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ক্রোরী গ্রামের বাসিন্দা মৃত হাজী সোনা মিয়ার ছেলে, মসজিদ কমিটির সেক্রেটারী আওলাদ হোসেন লিলু বাদী হয়ে গত ১৯ জুলাই মসজিদের ফান্ডের টাকা আত্মাসাৎ ধর্মীয়, অনুভূতিতে আঘাত ও স্থানীয় পঞ্চায়েত বর্গের এবং নবগঠিত মসজিদ কমিটির লোকজনের উপর হামলা, আঘাত, আক্রমণের চেষ্টা সহ প্রাণনাশের হুমকির অপরাধ এনে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (সিএমএম) ৩য় আদালতে একটি মামলা দায়ের করেছেন। যা দক্ষিণ সুরমা থানার সিআর মামলা নং-১৩৮/২১ইং, বাংলাদেশ প্যানাল কোড এর দন্ডবিধি আইনের ৪০৭/৪১৮/৪২০/২৯৫ (ক)/২৯৮/১৪৮/১৪৯/১১৯/৫০৬ (২য় খন্ড)/৩৪ ধারামতে ম্যাজিষ্ট্রেট পরিয়াদীর অভিযোগটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা, সিলেটকে ঘটনা বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্ণিত মামলার আসামীগণ হলেন, উপজেলার কামালবাজার ইউনিয়নের ক্রোরী গ্রামের বাসিন্দা মৃত আফতাব মিয়ার ছেলে শফিক মিয়া ও মৃত রশীদ মিয়ার ছেলে মনফর আলী এবং তাদের সকল অপকর্মের সহচর মৃত ময়না মিয়ার ছেলে বশির মিয়া উরফে লাল বশির, মনফর আলীর ছেলে ছাদেক আলী, সাজিদ আলীর ছেলে আলাউদ্দিন, মৃত তুরাব আলীর ছেলে ইর্শাদ আলী সহ নাম অজ্ঞাত আরও ৫/৬ জন।
মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কামাল বাজার এলাকার ক্রোরী গ্রাম, কুড়ি গ্রাম জামে মসজিদের নামে আজ থেকে সতের বছর পূর্বে সোনালী ব্যাংক কামাল বাজার শাখায় এ/সি-৫৬১৮৪৩৩০০০৬২১ নাম্বারে একটি কারেন্ট ব্যাংক একাউন্ট খোলা হয়। এ একাউন্টের হোল্ডার ছিলেন আসামী সফিক মিয়া, মনফর আলী ও মদরিছ আলী। এই সুবাধে তাঁরা একে অপরের যোগসাজসে পরিকল্পিতভাবে মসজিদের ফান্ডের টাকা আত্মাসাৎ করার হীনচরিতার্থ হয়ে প্রতি বছরের শেষে দিকে মসজিদের আয়-ব্যয় সহ একাউন্ডে ফান্ডের জমাকৃত টাকার হিসেব স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজনের নিকট দেয়ার নিয়মনীতি থাকলেও একাউন্ট হোল্ডারগণ তা করেননি। বরং বিভিন্ন টালবাহানায় হিসেব দেই দিচ্ছি বলে দীর্ঘ সতের বছর পাড় করেছেন।
গত পাঁচ বছর পূর্বে একাউন্ট হোল্ডার মদরিছ আলী মারা যান এবং ইতিমধ্যে মসজিদটির সংস্কার কাজের প্রয়োজন দেখা দিলে স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন, একাউন্ট হোল্ডার আসামী সফিক মিয়া ও মনফর আলীর নিকট মসজিদের আয়-ব্যয় সহ একাউন্টে ফান্ডের জমাকৃত টাকার হিসেব চাইলে তার হিসেব না দিয়ে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপন করতে থাকেন। তাই বাধ্য হয়ে স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন মসজিদটির স্থাবর-অস্থাবর সম্পত্তির রক্ষণা বেরক্ষণ ও মসজিদের আয় বাড়ানো সহ সোনালী ব্যাংক কামাল বাজার শাখায় মসজিদের ফান্ডের জমাকৃত টাকার নিরাপত্তার লক্ষ্যে একটি মসজিদ কমিটি গঠন করা হয়। নবগঠিত মসজিদ কমিটির লোকজনের নিকট দীর্ঘ সতের বছরের মসজিদের আয়-ব্যয় সহ একাউন্টে মসজিদের ফান্ডের জমাকৃত টাকার হিসেব এবং মসজিদের দায়িত্বভার বুঝিয়ে দিতে একাউন্ট হোল্ডার সফিক মিয়া ও মনফর আলীকে স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন বার বার অনুরোধ করার পরও তারা কোন কর্ণপাত করেনি।
এমতাবস্থায় স্থানীয় পঞ্চায়েত বর্গের ও মসজিদ কমিটির লোকজনের মনে বিশ্বাস জন্মিয়াছে যে, একাউন্ট হোল্ডার সফিক মিয়া ও মনফর আলীর কর্তৃক ব্যাংক একাউন্টে মসজিদ ফান্ডের জমাকৃত টাকা আত্মাসাৎ করেছেন। তাই নবগঠিত মসজিদ কমিটির সভাপতি মামলার প্রধান স্বাক্ষী আব্দুর উরফে মকবুল আলী, সহ-সভাপতি আনোয়ার হোসেন আফরোজ, মর্তুজ আলী, মোতাওয়াল্লী তৈয়ব আলী ও মামলার বাদী আওলাদ হোসেন লিলু এবং স্থানীয় পঞ্চায়েত বর্গের আরও কতেক লোকজন সহ মসজিদ একাউন্ট ফান্ডের জমাকৃত টাকার হিসেব জানতে গত ৬ জুন সোনালী ব্যাংক কামালবাজার শাখায় গেলেও একাউন্ট হোল্ডার সফিক মিয়া, মনফর আলীকে বার বার বলার পরও তাঁরা ব্যাংক যায়নি।
তৎপর মসজিদ কমিটির ও স্থানীয় পঞ্চায়েত বর্গের কতেক লোকজন ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজার ফারুক আহমেদের কাছে মসজিদের নামে ব্যাংক একাউন্টের স্টেইটমেন্ট চাইলে তিনি রহস্যজনক কারণে স্টেইটমেন্ট দিতে প্রথমে অপরাগতা প্রকাশ করেন। অবশেষে তিনি ২০০৫-২০১৫ সাল পর্যন্ত বিগত দশ বছরের ব্যাংক স্টেইটমেন্ট না দিয়ে ২০১৫ সালের পর থেকে চলতি বছর পর্যন্ত অর্থাৎ ছয় বছরের স্টেইটমেন্ট প্রদান করেন।
মসজিদ কমিটি ও স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন গত ছয় বছরের ব্যাংক স্টেইটমেন্ট প্রাপ্ত হয়ে হিসেব অনুযায়ী দেখা গেছে মসজিদের কোনরূপ উন্নয়ন বা সংস্কার কাজ ছাড়াই একাউন্ট হোল্ডার সফিক মিয়া ও মনফর আলী তাদের সকল অপকর্মের সহচর বর্ণিত মামলার অন্যান্য আসামীগণের সহযোগিতায় মসজিদের ফান্ডের টাকা ব্যাংক একাউন্টে জমা না দিয়ে এবং ব্যক্তিগত প্রয়োজনে ভিন্ন ভিন্ন তারিখে ফান্ডের জমাকৃত টাকা ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করে। দীর্ঘ সতের বছরের মসজিদের আয়ের পচিঁশ লক্ষ টাকা আত্মাসাৎ করিয়াছেন মর্মে মামলার বাদীর এজাহারে উল্লেখ রহিয়াছে।
গত ২৫ জুন শুক্রবার জুমআ’র নামাজ শেষে স্থানীয় পঞ্চায়েত বর্গের ও মসজিদ কমিটির লোকজন আসামী সফিক মিয়া ও মনফর আলী ব্যাংক একাউন্টে মসজিদ ফান্ডে জমাকৃত পচিঁশ লক্ষ টাকা উত্তোলন করে মসজিদের উন্নয়ন মূলক কিংবা সংস্কার কাজে ব্যয় না করে কোন খাতে এত টাকা ব্যয় করেছেন বা কেন ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করেছেন তাঁর হিসেবে চাইলে দেশীয়ও মারাত্মক প্রাণনাশক অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একাধিক মামলার আসামী, সন্ত্রাসী, চাঁদাবাজ, আত্মাসাৎকারী খুনি প্রকৃতির একাউন্ট হোল্ডার সফিক মিয়া, মনফর আলী ও তাদের সকল অপকর্মের সহচর বশির মিয়া উরফে লাল বশির, ছাদেক আলী, আলাউদ্দিন, ইর্শাদ আলী সহ নাম অজ্ঞাত অন্যান্য আসামীগণ উত্তেজিত হয়ে মসজিদ কমিটির ও স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজনের উপর হামলা আঘাত আক্রমণের চেষ্টায় ব্যর্থ হয়ে মসজিদের আঙ্গিনায় তাঁরা ত্রাস সৃষ্টি করে। এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
সন্ত্রাসী প্রকৃতির আসামীগণের অব্যাহত প্রাণনাশের হুমকির ফলে মামলার বাদী সহ কমিটির এবং স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন জানমালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসী, চাঁদাবাজ, আত্মাসাৎকারী ও একাধিক মামলার আসামী একাউন্ট হোল্ডার সফিক মিয়া, মনফর আলী ও তাদের সকল অপকের্মর সহচরদের রোশানল থেকে মসজিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষার স্বার্থে ও ব্যাংক একাউন্ট থেকে মসজিদ ফান্ডের উত্তোলনকৃত টাকা উদ্ধার সহ মসজিদের কমিটির এবং স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন সন্ত্রাসীদের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী মামলার বাদী আওলাদ হোসেন লিলু সহ মসজিদ কমিটির ও স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধর্মমন্ত্রী সহ আইন প্রয়োগকারীর সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ মামলার বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সেক্রেটারী আওলাদ হোসেন লিলুর পক্ষের আইনজীবি সমিতির সদস্য (৫ নং বার) হলের এডভোকেট মুহিবুর রহমান বলেন, মসজিদ একাউন্টে ফান্ডের জমাকৃত টাকা আত্মাসাৎ, ধর্মীয় অনুভূতিতে আঘাত মসজিদ কমিটির ও স্থানীয় পঞ্চায়েত বর্গের লোকজনের উপর হামলা, আঘাত আক্রমণের চেষ্টা এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করা, মসজিদ প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করায় ভূক্তভোগী আওলাদ হোসেন লিলুর মামলাটি আদালত আমলে নিয়েছেন এবং আদালতের শর্তানুসারে নির্ধারিত তারিখের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন সিলেটের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জকে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪ /আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ