editor
প্রকাশিত: 10:52 PM, August 4, 2021
ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক ও ফুসফুসে পানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যবসায়ী আব্দুল কবির চৌধুরী আজু (৩৮) সমাজের দানশীল, সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়।
অসুস্থ আব্দুল কবির চৌধুরী আজু সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বশির উদ্দিন চৌধুরীর ছেলে।
গত ১০ মাস আগে রাতে ঘুমের মধ্যে আজু স্ট্রোক করেন, সকালে উঠে কথা বলতে পারছেন না। মুখ বাকা হয়ে যায় ঐ দিন ডান হাত, ডান পা সহ এক সাইড অবশ হয়ে গেছে। এর আগে তিনি ২ বার হার্ট স্ট্রোক করেছেন। বর্তমানে আজু হাত দিয়ে খাওয়া দাওয়া ও কোন কাজ কর্ম করতে পারছেন না। নিউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমানের অধীনে আজু চিকিৎসাধীন রয়েছেন।
দাউদপুর চৌধুরী বাজারে বিসমিল্লাহ অটো পার্টস নামে একটি দোকান রয়েছে আজুর, অসুস্থ থাকার কারণে সে দোকানে বেশি বসতে পারেন না, অন্য লোক দিয়ে দোকান চালাচ্ছেন। করোনার কারনে দোকানে বেচা বিক্রি নেই। প্রতি মাসে তার ঔষধ বাবদ ১০-১৫ হাজার টাকা লাগে।
চিকিৎসার জন্য আজু তার শেষ সম্বল একটি অটোরিকশা সিএনজি বিক্রি করে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করেছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকগণ আজুকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার পরামর্শ দিয়েছেন। ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসার মাধ্যমে আজুকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। বর্তমানে আজুর অবস্থা খুবই খারাপ। ঔষধ ক্রয় করার টাকাও তার কাছে নেই।
স্বামী আজুকে সুস্থ করতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্ত্রী মোছাম্মৎ আমিনা বেগম।
আজুর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য পাঠাতে বিকাশঃ ০১৭১৬৯৬৯৯৭৭ নাম্বার, সঞ্চয়ী হিসাব নাম্বার ৩৬২৪৯০১০০৯১৭০, পূবালী ব্যাংক লিমিটেড, চৌধুরীবাজার শাখা, দক্ষিণ সুরমা, সিলেট।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।