editor
প্রকাশিত: 3:14 PM, August 5, 2021

গোয়াইনঘাটে নানা কর্মসূচির মাধ্যমে শেখ কামালের জন্মদিন পালন
নুরুল আলম
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষণজন্মা শেখ কামালের জন্মদিনের আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কর্মকর্তা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান,গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন, ফয়সাল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারফ প্রমুখ।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী পতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে বিভিন্ন সংগঠন।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী, উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ শতাধিক ট্রাক শ্রমিক,বাস শ্রমিক ও লেগুনা শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫ /আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ