editor
প্রকাশিত: 10:54 PM, August 5, 2021

মুহিত ভালো আছেন: ড. মোমেন
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভালো আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
ড. মোমেন বলেন, বুধবার (৪ আগস্ট) রাতে মুহিত ভাইকে নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়েছিল। তবে, সে তথ্য ঠিক নয়। তিনি ভালো আছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন, সেটা ভালো কাজে দিয়েছে।
করোনার কিছু উপসর্গসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করেছিলেন তিনি। পরে তিনি ২৫ জুলাই করোনার নমুনা দেন। করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে তার। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত ২৯ জুলাই সিএমএইচে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ভাই আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫ /আগস্ট/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ